advertisement

Life Hacks: পাইপে জমেছে ময়লা! জল থৈ থৈ বাথরুমের মেঝে! ঘরোয়া উপায়ে কীভাবে করবেন পরিষ্কার? রইল টিপস

Last Updated:

How to clean stagnant water in the bathroom using home remedies: বাথরুমের জল বেরনোর পাইপে জল আটকে যাওয়ার সমস্যার কম বেশি আমরা সকলেই সম্মুখীন হয়েছে। পাইপে ময়লা বেশি জমে গেলে লোক ডাকা ছাড়া কোনও উপায় থাকে না।

News18
News18
বাথরুমের জল বেরনোর পাইপে জল আটকে যাওয়ার সমস্যার কম বেশি আমরা সকলেই সম্মুখীন হয়েছে। পাইপে ময়লা বেশি জমে গেলে লোক ডাকা ছাড়া কোনও উপায় থাকে না। তবে এমন কিছু ঘরোয়া পদ্ধতি রয়েছে যেগুলি প্রয়োগ করলে সহজেই বাথরুমের জল জমার সমস্যার থেকে সমাধান পেতে পারেন।
১. বেকিং সোডা ও ভিনিগারের মিশ্রণ প্রয়োদে সহজেই হতে পারে জমা জল ক্লিয়ার। এই মিশ্রণ তৈরি করার জন্য এক কাপ বেকিং সোডা নিতে হবে। সঙ্গে এক তৃতীয়াংশ কাপ ভিনিগার নিতে হবে। দুটি মিশিয়ে নিন। এই মিশ্রণটি বাথরুমের পাইপের মুখে ঢেলে দিতে হবে। সারা রাত রেখে দিতে পারলে খুব ভাল। তা নাহলে ঘণ্টা দুয়েক রেখে তারমধ্যে গতিবেগের সঙ্গে জল ঢেলে দিন। তাতে ড্রেনে জমে থাকা ময়লা ক্লিয়ার হয়ে যাবে।
advertisement
২. নুন ও বেকিং সোডাক মিশ্রণও কাজে আসতে পারে বাথরুমের জমা জল পরিষ্কার করার জন্য। আধ কাপ লবণের সঙ্গে আধা কাপ বেকিং সোডা দিয়ে মিশ্রণটি তৈরি করতে হবে। তারপর সেটি বাথরুমের পাইপে ঢেলে দিতে হবে। সারা রাত রেখে পাইপে জল ঢেলে দিন। জমা জল বেরিয়ে যাবে।
advertisement
৩. বাথরুমের পাইপে অল্প ময়লা জমলে আরও একটি ঘরোয়া উপায় রয়েছে যা কার্যকরী হতে পারে। সেই উপায় হল গরম জল। ড্রেন ব্লক খুলতে, এতে ফুটন্ত জল ঢেলে দিন। মনে রাখবেন দুই ধাপে জল ঢালবেন। প্রথমবার ফুটন্ত জল ঢালার পর কিছু সময় অপেক্ষা করতে হবে। যাতে ভিতরের ময়লা গরম দলের কারণে কিছুটা নরম হয়ে আসে বা পাইপ থেকে ছেড়ে যায়। তারপর দ্বিতীয়বার জল ঢাললে পাইপ পরিষ্কার হয়ে যাবে।
advertisement
৪. জল যাওয়ার রাস্তা আটকে গেলে প্রথম উপায় হল ‘টয়লেট প্লাঞ্জার’। প্রথমে জল যাওয়ার রাস্তাটা আটকে জল যাওয়া রাস্তা খুলে দিতে হবে। তার ওপর ‘টয়লেট প্লাঞ্জার’ বসিয়ে চাপ দিতে হবে। টয়লেট প্লাঞ্জারের চাপে জল অপসারণের পথ খুলে যাবে। যতক্ষণ জল যাওয়া শুরু না করবে ততক্ষণ চাপ দিতে থাকতে হবে।
advertisement
৫. রাসায়নিক এই পরিষ্কারক উপাদানগুলো মুলত ‘অ্যালকালাইন বেইজড’। এতে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড ও অন্যান্য রাসায়নিক উপাদান যা জল যাওয়া রাস্তায় আটকে থাকা যে কোনো কিছু নরম করে বা গলিয়ে দেয়। তবে এগুলো ব্যবহারের ক্ষেত্রে খুব সাবধান থাকতে হবে। শক্তিশালী এই রাসায়নিক উপাদানগুলো ত্বক, চোখ ও শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকারক হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Life Hacks: পাইপে জমেছে ময়লা! জল থৈ থৈ বাথরুমের মেঝে! ঘরোয়া উপায়ে কীভাবে করবেন পরিষ্কার? রইল টিপস
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement