Eczema Remedy: একজিমার সমস্যায় নাজেহাল! এর কারণ কী? জেনে নিন চিকিৎসকের পরামর্শ
- Reported by:SARTHAK PANDIT
Last Updated:
Eczema Remedy: একজিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস অত্যন্ত অস্বস্তিকর ত্বকের অসুখ। আক্রান্ত ব্যক্তির ত্বক শুষ্ক হয়ে যায়। খোসা ওঠে। এমনকী ত্বকে ফাটল, রক্তপাত এবং সংক্রমণও দেখা দেয়।
কোচবিহার: একজিমা বা অ্যাটোপিক ডার্মাটাইটিস অত্যন্ত অস্বস্তিকর ত্বকের অসুখ। আক্রান্ত ব্যক্তির ত্বক শুষ্ক হয়ে যায়। খোসা ওঠে। এমনকী ত্বকে ফাটল, রক্তপাত এবং সংক্রমণও দেখা দেয়। রাসায়নিক দ্রব্য, ডিটারজেন্ট, সাবান অথবা শ্যাম্পুর সংস্পর্শে একজিমা হতে পারে। অ্যালার্জি হয় এমন জিনিসও এই সমস্যা দেখা দিতে পারে। পরাগ রেণু, ঘরবাড়ির ধুলা, পশুপাখির পশম, উল, হরমোনজনিত ভারসাম্যহীনতা বিশেষ করে মাসিকের সময় ও গর্ভাবস্থায় এই একজিমা বেড়ে ওঠে। অতিরিক্ত গরম বা ঠান্ডা ও স্যাঁতসেঁতে ভেজা আবহাওয়ায় একজিমা হতে পারে। তবে কিছু ঘরোয়া উপায়ে চুলকানি, প্রদাহ এবং অন্যান্য উপসর্গ নিয়ন্ত্রণে আনা যায় খুব সহজেই।
অভিজ্ঞ চিকিৎসক বিজয় কৃষ্ণ সরকার জানান, “একজিমা চিকিৎসার প্রাকৃতিক উপায় হল জীবনযাত্রার পরিবর্তন। শীতকালে অ্যাটোপিক ডার্মাটাইটিসের লক্ষণগুলি সবচেয়ে খারাপ হতে থাকে। এই সময় তাই ত্বকের শুষ্কভাব বেড়ে ওঠে। নারকেল তেল এবং অ্যালোভেরা জেলের মতো প্রাকৃতিক উপকরণগুলি শুষ্ক ভাব দূর করে। এ ছাড়া ফাটা ত্বককে জল ধরে রাখতেও সাহায্য করে। এছাড়া, উপকরণগুলি ত্বকের প্রদাহ হ্রাস করে ফোলাভাব কমাতে সাহায্য করে। এছাড়া ক্ষতিকারক ব্যাকটেরিয়ার বৃদ্ধিও দমন করে। ত্বকে সংক্রমণ প্রতিরোধেও দারুণ সাহায্য করে। শরীরের যেসব স্থানে ভাঁজ পড়ে সেখানেই একজিমা হয় সবথেকে বেশি। যেমন হাঁটুর পেছনে, কুনইয়ের সামনে, বুকে, মুখে এবং ঘাড়ে।”
advertisement
advertisement
তিনি আরও জানান, “তবে দীর্ঘমেয়াদী চিকিৎসা নিলে একজিমা পুরোপুরি সেরে যায়। আক্রান্ত রোগী স্বাভাবিক জীবনযাপন ও রোগ প্রতিকারে নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয়। একজিমা প্রতিরোধ করার খুবই সহজ, ক্ষারযুক্ত সাবান, ডিটারজেন্ট, গ্যাসোলিন থেকে যতটা সম্ভব দূরে থাকুন। সিনথেটিক ও উলের কাপড় এড়িয়ে চলাই বেশি ভাল। বেশি গরম জল ব্যাবহার করা উচিত নয়। হালকা গরম জল দিয়ে শীতকালে স্নান করুন। স্নান করার পরপরই শরীর ভেজা থাকা অবস্থায় ময়শ্চারাইজার ব্যবহার করা উচিত। সব সময় নরম সুতির জামাকাপড় পরা। পোশাক নিয়মিত পরিষ্কার করা।” ডাক্তারের উল্লিখিত এই বিষয়গুলি মেনে চললেই একজিমার সমস্যা থেকে মুক্তি পাওয়া সম্ভব।
advertisement
সার্থক পন্ডিত
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 20, 2024 7:20 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Eczema Remedy: একজিমার সমস্যায় নাজেহাল! এর কারণ কী? জেনে নিন চিকিৎসকের পরামর্শ






