advertisement

Weight Loss Tips: ফুচকা খেলেই ঝরবে ওজন? মেদ গলাতে অসাধারণ কাজ করে এই খাবার, জেনে নিন

Last Updated:

ফুচকা খেলেই ঝরবে মেদ?

ফুচকা খেলেই ঝরবে ওজন? মেদ গলাতে অসাধারণ কাজ করে এই খাবার, জেনে নিন
ফুচকা খেলেই ঝরবে ওজন? মেদ গলাতে অসাধারণ কাজ করে এই খাবার, জেনে নিন
মুখ বিস্বাদ হয়ে গেলে বা কিছু মশলাদার খাবার খেতে ইচ্ছে করলে সবার আগে যার নাম মাথায় আসে তা হল ফুচকা। ফুচকা প্রেমীর সংখ্যা গুণে শেষ করা যাবে না। ফুচকার নাম শুনলেই জিভে জল আসে এমন মানুষের সংখ্যা অজস্র। তবে জানেন কী? যে ফুচকা শুধু মুখের স্বাদই বাড়ায় না বরং ওজন ঝরাতেও সাহায্য করে। শুনতে অবাক লাগলেও এমনই দাবি করা হয়েছে।
কঠিন ডায়েট চলাকালীন অনেকেই ফুচকা এড়িয়ে চলেন। যেহেতু ফুচকায় প্রচুর মশলা রয়েছে তাই একে ওজন বর্ধক হিসাবেই ধরা হয়। তবে এটি সম্পূর্ণ ভুল ধারণা। ফুচকা খাওয়ার অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে যার মধ্যে অন্যতম একটি  হল ওজন কমানো। আসুন জেনে নেওয়া যাক ফুচকা খাওয়ার উপকারিতা কী কী-
advertisement
advertisement
 স্থূলতা নিয়ন্ত্রণে সাহায্য করে
দি হেল্থ সাইটের মতে  স্থূল ব্যক্তিদের জন্য ফুচকা একটি চমৎকার বিকল্প। ডায়েটে থাকাকালীন এবং দ্রুত ওজন ঝরাতে চাইলে, ফুচকা খাওয়া যেতেই পারে।  যেহেতু ফুচকার জল টক ও মশলাদার, তাই এটি খিদে কমাতে সাহায্য করে যা অবশেষে ওজন হ্রাসের জন্য সাহায্য করে। ক্যালোরি ঝরাতেও সাহায্য করে ফুচকা এমনও মতামত দিয়েছে হেল্থ সাইট।
advertisement
মুখের ঘা
দি হেল্থ সাইটের মতে,  ফুচকার জল বিভিন্ন মশলা দিয়ে তৈরি করা হয় এবং মুখের আলসারেও এটি অত্যন্ত উপকারী।
বমি বমি ভাব
এছাড়াও বমি বমি ভাব, খিটখিটে বা মেজাজের পরিবর্তনে ফুচকা খেলে তাৎক্ষনিক আরাম বোধ হতে পারে।
ক্লান্তি কমায়
ডায়েটিশিয়ানরা ক্লান্তি কমাতে এবং ওজন কমানোর জন্য ঘরে তৈরি ফুচকার পরামর্শ দেন। বাড়িতে ফুচকা বানানোর একটা সুবিধা হল এটি কম তেলে ভাজা যায়। অতিরিক্ত স্বাস্থ্য উপকারের জন্য ফুচকার সঙ্গে জিরা বা জল জিরার জলও ব্যবহার করা যেতে পারে।
advertisement
হজমশক্তি বাড়ায়
দি হেল্থ সাইটের মতে, ফুচকার ঘরে তৈরি জল হজমশক্তি বাড়াতেও সাহায্য করে । এ ছাড়াও এতে অনেক স্বাস্থ্য উপকারিতা রয়েছে। জলে পুদিনা, জিরা যোগ করলে যেকোনও প্রদাহ এবং মাসিকের যন্ত্রণা সহজে দূর হয়। তবে ফুচকার সঙ্গে মিষ্টি চাটনি খাওয়া চলবে না কারণ এটি ওজন বাড়িয়ে দিতে পারে।
advertisement
Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: ফুচকা খেলেই ঝরবে ওজন? মেদ গলাতে অসাধারণ কাজ করে এই খাবার, জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement