advertisement

Raw Mango Drink Recipe: এক চুমুকেই শরীর ঠান্ডা...! মাত্র ৫ মিনিটে বানিয়ে নিন কাঁচা আমের শরবত, রইল চটজলদি রেসিপি

Last Updated:

Raw Mango Drink Recipe: কাঁচা আম কিনে এনে বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি রেস্টুরেন্টের মতো কাঁচা আমের শরবত। গরমের দুপুরে জমে ‌যাবে কাঁচা আমের এই শরবত।

+
কাঁচা

কাঁচা আম 

উত্তর দিনাজপুর: বাজারে কাঁচা আম উঠে গেছে। তাই এই সময় বাড়িতেই বানিয়ে ফেলুন কাঁচা আমের শরবত। অতিরিক্ত গরমে এই কাঁচা আমের শরবত গরমকালে শরীর থেকে জলের অভাব দূর করে। কাঁচা আমে থাকে ভিটামিন সি। যা হাঁচি কাশি ,নাক দিয়ে জল পড়া ,জ্বর ইত্যাদি ঠান্ডা গরম জনিত শরীর খারাপ লাগার বিরুদ্ধে কাজ করে। তাই বাজার থেকে গরমে কাঁচা আম কিনে এনে বাড়িতেই বানিয়ে ফেলুন চটজলদি রেস্টুরেন্টের মতো কাঁচা আমের শরবত।
শরবত বানাতে প্রয়োজন কাঁচা আম, পুদিনা পাতা, ধনেপাতা, ছোট কাঁচা লঙ্কা, ভাজা জিরে, গোলমরিচ গুঁড়ো, বিট নুন, চিনি, বরফ ও লেবুর রস। সবার প্রথমে দুটো আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে আধ ঘন্টা জলে ভিজিয়ে রাখতে হবে, এতে আমের কসটা বেরিয়ে যাবে।
advertisement
advertisement
এবার একটি চপার মেশিনে আম গুলো ভালভাবে কেটে নিতে হবে। এরপর আম গুলো একটু মিক্সার গ্রাইন্ডার-এ দিয়ে তার মধ্যে পুদিনা পাতা ধনেপাতা কুচি ,কাঁচালঙ্কা, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, লেবুর রস, বিট নুন মিশিয়ে দিয়ে ভালভাবে পেস্ট করে নিতে হবে। আমের পেস্ট গুলো যেন স্মুথ হয়।
এবার এর মধ্যে প্রয়োজন মত ঠান্ডা জল মিশিয়ে পাতলা বা ঘন যেমন খেতে চান সেই ভাবে তৈরি করে নিন। এবং উপর দিয়ে বরফ দিয়ে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা আমের শরবত। গরমের দুপুরে জমে ‌যাবে কাঁচা আমের এই শরবত।
advertisement
পিয়া গুপ্তা
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Raw Mango Drink Recipe: এক চুমুকেই শরীর ঠান্ডা...! মাত্র ৫ মিনিটে বানিয়ে নিন কাঁচা আমের শরবত, রইল চটজলদি রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement