advertisement

বিজয়া মানেই বাড়িতে বাড়িতে কুচো নিমকি, শিখে নিন রেসিপি

Last Updated:

শিখে নিন নিমকি তৈরির সহজ রেসিপি

আগামিকাল বিজয়া। আর বিজয়া এলেই মনে পড়ে সেই দিদিমার হাতের কুচো নিমকির কথা। আগেকার দিনে আত্মীয় হোক আর পাড়া প্রতিবেশীর বাড়ি বিজয়া করতে যাওয়া মানেই গরম ধোঁওয়া ওঠা চা, মিষ্টির সঙ্গে প্লেটের পাশে থাকে বাড়িতে তৈরি সাবেক কুচো নিমকি৷ এখন ব্যস্ততার যুগে বাড়িতে আরও কেউই নিমকি কসরত্ করেন না৷ শিখে নিন সেই আদ্যপান্ত বাঙালি রেসিপি৷
কী কী লাগবে
ময়দা-২ কাপ
সাদা তেল-২ কাপ
advertisement
নুন-১ চা চামচ
চিনি-আধ চা চামচ
কালো জিরে-১ চা চামচ
জল-আধ কাপ
কীভাবে বানাবেন
একটা বড় বাটিতে ময়দা, ২ চা চামচ তেল, নুন, চিনি ও কালো জিরে একসঙ্গে নিন৷ অল্প অল্প করে জল দিয়ে ভাল করে ঠেসে ময়দা মাখতে থাকুন৷ ময়দা মসৃণ করে মাখা হলে একটা পাতলা সুতির কাপড়ে জড়িয়ে অন্তত আধ ঘণ্টা রেখে দিন৷
advertisement
আধ ঘণ্টা পর মাখা ময়দা থেকে রুটির মতো গোল গোল লেচি কেটে নিন৷ চাকি, বেলনে অল্প গুঁড়ো ময়দা ছড়িয়ে লেচিগুলো রুটির মতো গোল করে বেলে নিন৷ প্রতিটা রুটি থেকে ছুরি দিয়ে বরফির আকারে অনেকগুলো ছোট ছোট নিমকি কেটে নিন৷
কড়াইতে তেল গরম হলে নিমকি ছাঁকা তেলে ভেজে তুলুন৷
জাস্ট এক কাপ গরম চা আর মুচমুচে নিমকি মুখে দিলেই দেখবেন চা এর টেস্ট যেন আরও বেড়ে যায় আর বেড়িয়ে আসে কত কত গল্প। আড্ডা থেকে রোম্যান্স, ভালোবাসা থেকে মান-অভিমান সবই ওই নিমকি আর চায়ের গুণে। একবার মুচমুচে কুচো নিমকি খাওয়া শুরু করলে সহজে থামা যায় না।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বিজয়া মানেই বাড়িতে বাড়িতে কুচো নিমকি, শিখে নিন রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement