advertisement

Holi 2023: গর্ভবতী বলে রঙ খেলতে ভয়? নিশ্চিন্তে দোলে মাতুন এই নিয়মগুলি মেনে

Last Updated:

Holi in Pregnancy: চারপাশে মেঝেতে খুব বেশি জল থাকলে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি, যাতে ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে।

নয়াদিল্লি: খেলব হোলি রঙ দেব না, তা যেমন হয় না, তেমনই গর্ভাবস্থা আসুক আর যাই হোক রঙের উৎসবে মাতব না এমন কি হয় নাকি! হ্যাঁ, গর্ভাবস্থা একটি বিশেষ অভিজ্ঞতা নিঃসন্দেহে। অনেকেই গর্ভবতী অবস্থায় রঙ খেলতে ভয় পান। কিন্তু এই আনন্দের উৎসবে নিজেকে আবদ্ধ রাখাটাও মনের উপর চাপ ফেলতে পারে। তাহলে গর্ভবতী অবস্থায় রঙ খেলবেন কীভাবে? উদযাপন করার সময় নিরাপদ দূরত্ব বজায় রাখা সকলেরই জন্য আবশ্যিক। গর্ভবতী হলে আরেকটু বেশি সতর্ক হতে হবে আপনাকে। এর অর্থ এই নয় যে আপনি মজা করতে পারবেন না, কেবল একটু সচেতন থাকতে হবে। গর্ভবতী মায়েদের দোল খেলার জন্য রইল কিছু সহজ পরামর্শ:
১. রঙ খেলতে প্রাকৃতিক বা ভেষজ রং ব্যবহার করুন
রক্ত প্রবাহের মাধ্যমে, রাসায়নিকযুক্ত রঙ ভ্রূণের ক্ষতি করতে পারে। রঙ খেলার সময় যে বাতাসে শ্বাস নেন তাতে ক্ষতিকারক রাসায়নিক যেমন কপার সালফেট, সীসা অক্সাইড এবং পারদ মিশে যায়। রাসায়নিক রং আপনার ত্বকে প্রবেশ করে এবং স্নায়ুতন্ত্রকে প্রভাবিত করতে পারে। তাই, কৃত্রিম রঙ এড়িয়ে প্রাকৃতিক রঙ ব্যবহার করাই ভালো। ভেষজ রঙের পুষ্টিপদার্থ ত্বকের জন্য উপকারীও হতে পারে।
advertisement
advertisement
২. ভাজা মিষ্টি এবং স্ন্যাকস বেশি খাবেন না
বেশি ভাজাভুজি এবং যেগুলোতে চিনি বেশি তা না খাওয়া সবসময়ের জন্যই ভালো। সুতরাং, আপনি যদি মা হতে চান তবে এই খাবার থেকে নিজেকে দূরে সরাতে হবেই। মশলাদার চাট, ভাং, ক্যাফেইনযুক্ত পানীয়, পান, লাড্ডু এবং অন্যান্য ঘিয়ের মিষ্টি খাবেন না। এতে বদহজম এবং পেট খারাপ হতে পারে।
advertisement
৩. ঘনবসতিপূর্ণ এবং ভেজা জায়গা এড়িয়ে চলুন
চারপাশে মেঝেতে খুব বেশি জল থাকলে পিছলে যাওয়ার সম্ভাবনা বেশি, যাতে ভ্রূণের মারাত্মক ক্ষতি হতে পারে। বড় জনসমাগমে দমবন্ধও লাগতে পারে, এছাড়া করোনা সংক্রমণের ভয়ও থেকেই যায়। ক্লাস্ট্রোফোবিক হলে অবশ্যই ভিড় জায়গা এড়িয়ে চলুন।
advertisement
৪. চোখ সঠিকভাবে সুরক্ষিত রাখুন
পরিষ্কার চশমা বা সানগ্লাস দিয়ে চোখ ঢেকে রাখুন। শুকনো আবির হোক বা ভেজা রঙ (Holi 2022), যদি আপনার চোখের সরাসরি সংস্পর্শে আসে তবে তা মারাত্মক ক্ষতির কারণ হতে পারে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Holi 2023: গর্ভবতী বলে রঙ খেলতে ভয়? নিশ্চিন্তে দোলে মাতুন এই নিয়মগুলি মেনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement