Face Pack: মুখে কালো দাগ? বাড়িতে থাকা এই 'ফেস প্যাক'ই করবে সমাধান... আপনি জানেন?
- Reported by:Piya Gupta
- Published by:Rachana Majumder
Last Updated:
রোদে বেরোলে অনেকের ত্বক কালো হয়ে যায়, গরমে ত্বকের যত্নের জন্য অবশ্যই ব্যবহার করুন কফি ফেসপ্যাক।
উত্তর দিনাজপুর: আপনার কি প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর কফি খাওয়ার অভ্যাস আছে? তবে শুধু খেলেই হবে না কফি দিয়ে কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন চমৎকার ফেসপ্যাক। রূপচর্চার বহুমুখী উপাদান রয়েছে এই কফিতে। শরীরের যেকোনো জায়গার কালো দাগ দূর করতে কফির ভূমিকা অতুলনীয়।
রোদে বেরোলে অনেকের ত্বক কালো হয়ে যায়, গরমে ত্বকের যত্নের জন্য অবশ্যই ব্যবহার করুন এই কফির ফেসপ্যাকটি।মুখে কালো দাগ বা হাইপার পিগমেন্টেশনে ভীষণ কার্যকরী রেজাল্ট পাবেন কফির এই ফেস প্যাকটিতে।
বিউটি এক্সপার্ট সোমা জয়সওয়াল জানান, প্রথমেই এক চামচ কফিতে এক চামচ নারকেল তেল মিশিয়ে ভালভাবে মুখে মিক্সড করে নিন। তারপর সেই প্যাকটি ভালভাবে আলতো করে মুখে লাগিয়ে নিন। এটি দিয়ে আগে মুখ পরিষ্কার করে নিন। মুখের মধ্যে থাকা ধুলো ময়লা সমস্ত কিছু দূর হয়ে যাবে। এরপর লাগিয়ে ১৫ মিনিট রেখে ভিজে কাপড় দিয়ে ভালভাবে মুখ পরিষ্কার করে নিন। মুখ ধুয়ে নেওয়ার পর এক চামচ কফি, এক চামচ মধু, ব্যাসন, লেবুর রস একসঙ্গে মিক্স করে এই ফেসপ্যাকটি পুরো মুখে হাতে পায়ে যেখানে কালো দাগ আছে সমস্ত জায়গায় লাগিয়ে রাখুন।
advertisement
advertisement
এভাবে সপ্তাহে একদিন করে এই ফেসপ্যাকটি মুখে লাগালে ভাল ফলাফল পাবেন। মুখে কালো দাগ ছোপ দূর করতে আজই ব্যবহার করুন কফির ফেসপ্যাক।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
Mar 30, 2024 1:00 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Face Pack: মুখে কালো দাগ? বাড়িতে থাকা এই 'ফেস প্যাক'ই করবে সমাধান... আপনি জানেন?









