advertisement

এই ফলের রস খেলে ক্যান্সার থাকবে দূরে..

Last Updated:

এই পানীয়টি খেলে ক্যান্সার থাকবে দূরে..

#কলকাতা: ক্যান্সার মারণ রোগ ৷ গবেষণা চলছে এই রোগের ওষুধের ৷ কিন্তু জানেন কি? আমাদের আশেপাশে সহজে মেলে এমন কিছু খাবার আছে যা ক্যান্সারের আক্রমণ থেকে রক্ষা করতে পারে ৷ তেমনই একটি খাদ্য থুড়ি পানীয় হচ্ছে আখের রস ৷ বাড়ি থেকে দু’পা বেরলেই রাস্তার প্রতি মোড়েই দেখা মেলে আখের রসের গাড়ির ৷ তবে রাস্তার ধারের খোলা শরবতে উপকারের থেকে ক্ষতিই বেশি ৷ তবে আদতে আখের রস খাওয়া শরীরের পক্ষে অত্যন্ত উপকারী ৷
আখের রসে থাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ৷ যা সংক্রমণের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে। এছাড়া আখের রসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ফ্ল্যাভোনয়েড পাওয়া যায় । যা ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে ৷ চিকিৎসকেরা জন্ডিস আক্রান্ত রোগীদের আখের রস খাওয়ার কথা বলেন। কারণ, আখের রস লিভারে সংক্রমণ হওয়া রক্ষা করে এবং বিলিরুবিনের মাত্রা নিয়ন্ত্রণ করে। গবেষণায় দেখা গিয়েছে, আখের রস প্রকৃতিগতভাবে ডাইইউরেটিক ৷ ফলে কিডনি ভাল রাখতেও এর জুড়ি নেই ৷
advertisement
রূপচর্চাতেও আখের রসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ৷ আখের রসের সঙ্গে মুলতানি মাটি মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগালে এক সপ্তাহের মধ্যে ব্রণ উধাও ৷ এছাড়া আখে ক্যালসিয়াম, পটাশিয়াম, আয়রনের মতো উচ্চমাত্রার খনিজ থাকার জন্য এর রস দাঁতের ক্ষয় রোধ করে ৷ তাই চকচকে দুধ সাদা দাঁত পেতে হলে প্রতিদিন এক গ্লাস আখের রস অবশ্যই মেনুতে রাখুন ।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
এই ফলের রস খেলে ক্যান্সার থাকবে দূরে..
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement