advertisement

Cold cough: আগাছা নয়, অসম্ভব উপকারী! ঠান্ডা লাগার সমস‍্যা দূর হবে এই কালো বীজে

Last Updated:

কিছু ঘরোয়া টোটকা কাজে লাগিয়েই সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আয়ুর্বেদিক বিশেষজ্ঞ তেমনই একটি অতি সাধারণ উপাদানের খোঁজ দিলেন।

আগাছা নয়, অসম্ভব উপকারী! ঠান্ডা লাগার সমস‍্যা দূর হবে এই কালো বীজে
আগাছা নয়, অসম্ভব উপকারী! ঠান্ডা লাগার সমস‍্যা দূর হবে এই কালো বীজে
শীতের শুরুতে ঠান্ডা লাগার সমস‍্যায় ভুক্তভোগী অনেকেই। সর্দি, কফ, কাশিতে কাবু সকলে। শীতের মরশুমে মন খুলে উপভোগ করতে চাইলেও বাধ সাধে সর্দি কাশি। তবে কিছু ঘরোয়া টোটকা কাজে লাগিয়েই সর্দি-কাশি থেকে মুক্তি পাওয়া যেতে পারে। আয়ুর্বেদিক বিশেষজ্ঞ তেমনই একটি অতি সাধারণ উপাদানের খোঁজ দিলেন।
শীতের মরশুমে হঠাত্‍ ঠাণ্ডা লেগে সর্দি কাশি শুরু হলে সুস্থতায় কাজে দেবে আলকুশি বা কোঁচ। কোঁচের কালো বীজ ঠান্ডা লাগার চিকি‍ত্‍সায় অত‍্যন্ত উপকারী। আয়ুর্বেদ চিকিৎসক ডাঃ অভিষেক খারে জানালেন, ঠান্ডা লাগা প্রতিরোধে এই বীজের গুণের কথা।
advertisement
advertisement
গ্রাম গঞ্জে ঝোপেঝাড়ে হয়ে থাকে আলকুশি গাছ। আগাছার মতো বেড়ে ওঠে। অনেকেই দেখে থাকলেও এর বিশেষ গুণের সঙ্গে পরিচিত নয়। তবে, ডাঃ অভিষেক খারে জানালেন এই বীজ ঠান্ডা লাগা রোধে কীভাবে খাওয়া যেতে পারে।
আলকুশি বা কোঁচের বীজ গুঁড়ো করে নিন। এই গুঁড়ো ফুটন্ত জলে মিশিয়ে মধুর সঙ্গে সেবন করুন। ঠান্ডা লাগা রোধে অত‍্যন্ত উপকারী এই পানীয়।
advertisement
তবে এই বীজ শুধুমাত্র ঠান্ডা লাগায় নয়, শরীরের আরও অনেক প্রয়োজনে ব‍্যবহার করা যেতে পারে। মহিলাদের বডি মাস ইনডেক্স বাড়াতে বিশেষ উপকারী কোঁচ। যেসব মহিলারা জিমে গিয়ে ঘাম ঝরান, তাঁরা এটি ব‍্যবহার করতে পারেন। এমনকি চুলকানির মতো সমস‍্যাতেও বিশেষ উপকারে আসে আলকুশি।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cold cough: আগাছা নয়, অসম্ভব উপকারী! ঠান্ডা লাগার সমস‍্যা দূর হবে এই কালো বীজে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement