advertisement

Adenovirus|| যে কোনও মুহূর্তে আক্রান্ত হতে পারে আপনার শিশু, কীভাবে এড়াবেন অ্যাডিনো ভাইরাসের বিপদ

Last Updated:

Adenovirus: অ্যাডিনো ভাইরাস পরীক্ষা করার পরিষেবা। পরিস্থিতি জটিল হলে সম্মেলনী মেডিক্যাল কলেজে পাওয়া যাবে SNCU-এর ব্যবস্থা।

+
অ্যাডিনো

অ্যাডিনো ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমবর্দ্ধমান

বাঁকুড়াঃ চলতি আবহাওয়া পরিবর্তনের সময়কালে রাজ্য জুড়ে অ্যাডিনো ভাইরাসের আক্রান্তের সংখ্যা ক্রমবর্দ্ধমান। দক্ষিণের জেলা বাঁকুড়াও তার ব্যতিক্রম নয়। মূলতঃ শূণ্য থেকে পাঁচ বছর বয়সী শিশুরাই এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। এই রোগের লক্ষণ কী? কী করলে বিপদ এড়ানো যাবে বিপদ? বাঁকুড়ার বর্তমান পরিস্থিতি কি? জেনে নিন সরাসরি বাঁকুড়া ডেপুটি CMOH সজল বিশ্বাসের থেকে।
অ্যাডিনো ভাইরাস একটি ডিএনএ ভাইরাস। সর্দি-কাশি-হাঁচির মাধ্যমে একজন মানুষ থেকে অন্য মানুষের দেহে প্রবেশ করে। অ্যাডিনো ভাইরাস সংক্রিমতদের মধ্যে সর্দি, কাশি, হাঁচি, জ্বর, গলাব্যাথার উপসর্গের পাশাপাশি শ্বাসকষ্ট হতে পারে। প্রবল শ্বাসকষ্ট হলে সংশ্লিষ্ট রোগীকে হাসপাতালে ভর্তি করা জরুরী।
আরও পড়ুনঃ আপনার বাচ্চাও কি আঙুল চোষে? কারণ জানেন? ৯৯% মানুষই কারণ জানেন না, আপনি?
এ বিষয়ে বাঁকুড়ার ডেপুটি সিএমওএইচ-৩ চিকিৎসক সজল বিশ্বাস বলেন, এই মুহূর্তে মাস্ক পরা জরুরি, অ্যাডিনো ভাইরাস যেহেতু 'ছোঁয়াচে' তাই জ্বর, সর্দির উপসর্গ থাকলে শিশুদের ওই ক'টা দিন স্কুলে না পাঠানোই ভাল। যেহেতু শিশুদেরই এই রোগে আক্রান্তের সম্ভাবনা বেশী তাই তাদের ক্ষেত্রে যথাসম্ভব সতর্কতা অবলম্বন জরুরি বলে তিনি জানান।
advertisement
advertisement
পরিস্থিতি জটিল হলে একমাত্র বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে পাওয়া যাবে SNCU পরিষেবা। এই কারণে পরিকাঠামোগত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা আছে বলে জানান বাঁকুড়ার ডেপুটি CMOH সজল বিশ্বাস। লক্ষণ নিয়ে ভর্তি আছেন ৭০ জন রুগী কিন্তু পরীক্ষা করতে না পারায় বলা যাচ্ছে না রোগের মূল কারণ।
Nilanjan Banerjee
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Adenovirus|| যে কোনও মুহূর্তে আক্রান্ত হতে পারে আপনার শিশু, কীভাবে এড়াবেন অ্যাডিনো ভাইরাসের বিপদ
Next Article
advertisement
Faridabad Woman Death: নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
নুডলসের সঙ্গে আইসক্রিম খাওয়ার পরই মুখ থেকে গ্যাঁজলা! ফরিদাবাদে তরুণীর মৃত্যুতে রহস্য
  • নুডলসের সঙ্গে আইসক্রিম খেয়ে তরুণীর রহস্যমৃত্যু৷

  • হরিয়ানার ফরিদাবাদের ঘটনা৷

  • ময়নাতদন্তের জন্য পাঠানো হল তরুণীর দেহ৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement