advertisement

আপনার প্রিয় কোন জাঙ্ক ফুড কতটা ক্ষতিকারক ? জেনে নিন

Last Updated:

জাঙ্ক ফুডের অতিরিক্ত ক্যালোরি ঝরাতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে শারীরিক কসরত ৷

#কলকাতা: জাঙ্ক ফুড ৷ শরীরের পক্ষে কতটা ক্ষতিকারক, তা কারোরই অজানা নয় ৷ কিন্তু বিভিন্ন ধরণের ফাস্ট-ফুডই আমরা খেতে বেশি পছন্দ করি ৷ স্বাস্থ্যের জন্য তা হানিকর জেনেও ৷ জাঙ্ক ফুডের অতিরিক্ত ক্যালোরি ঝরাতে প্রয়োজন হয় প্রচুর পরিমাণে শারীরিক কসরত ৷ কিন্তু সেটা কি আমরা সবাই নিয়মিত করি ? উত্তরটা হয়তো না ৷ তাই নিজের স্বাস্থ্যের কথা ভেবেই কয়েকটি খাবার খাওয়ার আগে ভেবে দেখুন ৷ সবচেয়ে ক্ষতিকারক জাঙ্কফু়ডগুলির তালিকা নীচে দেওয়া হল ৷
১. চিকেন বার্গারের সঙ্গে মেয়োনিজ
বার্গার এমনিতেই খাওয়া খুব একটা ভাল নয় ৷ তার উপর এক্সট্রা চিজ বা মেয়োনিজ দিয়ে খাওয়াটা তো আরও ক্ষতিকারক ৷ একটা মেয়ো চিকেন বার্গারে থাকে ৩৬০ ক্যালোরি ৷ যা আপনি ১০০ মিনিট হাঁটা, ৪১ মিনিট জগিং এবং ৩০ মিনিট সুইমিং করলেই একমাত্র ঝরা সম্ভব ৷
advertisement
advertisement
২. ফ্রেঞ্চ ফ্রাইজ
ক্রিসপি, নোনতা ফ্রেঞ্চ ফ্রাইজ বা আলুভাজা খেতে কার না ভাল লাগে বলুন ৷ যে কোনও ফাস্টফুড সেন্টারে খাবারের সঙ্গে ফ্রেঞ্চফ্রাইজও অধিকাংশ মানুষই অর্ডার দিয়ে থাকেন ৷ কিন্তু জানেন কি ? এতে থাকে ১০১ ক্যালোরি এবং ৫ গ্রাম ফ্যাট ৷ যা ঝরানোর জন্য ২৮ মিনিট হাঁটা, ১২ মিনিট জগিং, ৮ মিনিট সুইমিং এবং অন্তত ১৫ মিনিট সাইকলিং করা প্রয়োজন রয়েছে ৷
advertisement
৩. সিঙারা
গরম গরম সিঙারা ৷ আহা !! ভাবলেই কী ভাল লাগে ৷ কিন্তু এই সিঙাড়াই যে আপনার জীবনে বিপদ ডেকে আনার যথেষ্ট ৷ এক পিস সিঙাড়াতেই থাকে ৩০৮ ক্যালোরি ৷ আর একটা খেয়ে কী আর মন ভরে বলুন ! এর পাশাপাশি সিঙাড়ার সঙ্গে যে চাটনি থাকে, সেটাও যথেষ্ট পরিমাণে ক্যালোরিযুক্ত ৷ এর সঙ্গে কোলেস্টেরল তো রয়েছেই ৷
advertisement
৪. মোমো
অনেকেই রয়েছেন যারা ভাজাভুজি খাওয়ার বদলে মোমো খেতে বেশি পছন্দ করেন ৷ কারণ ওটা সেদ্ধ বলে অপেক্ষাকৃত কম ক্ষতিকারক ‘ফাস্ট ফুড’ বলে মনে করেন অনেকেই ৷ কিন্তু মোমোতেও শান্তি নেই ৷ এক প্লেট মোমোতে থাকে ৩৪২ ক্যালোরি এবং ৯০ মিলিগ্রাম কোলেস্টেরল ৷ ভেজ মোমোতেও থাকছে ১৯০ ক্যালোরি ৷ এত পরিমাণ ক্যালোরি ঝরাতে অন্তত ১০০ মিনিট হাঁটা প্রয়োজন রয়েছে আপনার ৷
advertisement
৫. পিৎজা
বাড়িতে পার্টি ? তাহলে পিৎজা তো একটা আইটেম হবেই ৷ কিন্তু বাড়িতে হোক বা রেস্তোরাঁয়, পিৎজা কিন্ত যথেষ্ট ক্ষতিকারক স্বাস্থ্যের জন্য ৷ একটা পিৎজায় অনেক পরিমাণ ক্যালোরি রয়েছে ৷ প্রায় ৩০০-র মতো ক্যালোরি ৷ এর পাশাপাশি এক্সট্রা চিজ দিলে সেই ক্যালোরির পরিমাণ আরও বেড়ে যায় ৷ তাই পিৎজা খাওয়ার পর ক্যালোরি কমাতে জিম করার জন্যও তৈরি থাকুন ৷
advertisement
সফট ড্রিঙ্কস
৩৫৫ মিলি সফট ড্রিঙ্কস ১৫০ ক্যালোরি ফ্যাটযুক্ত ৷ এক বোতল খেয়েই তাই ৩০ মিনিট কসরত করার প্রয়োজন রয়েছে ৷ এছাড়া লেবু জল বা ডাবের জল খাওয়াটাও লাভজনক ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
আপনার প্রিয় কোন জাঙ্ক ফুড কতটা ক্ষতিকারক ? জেনে নিন
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement