advertisement

Happy Chocolate Day 2022: শুধু প্রেম নয়, চকোলেটে বাড়ে অন্য অনেক কিছু

Last Updated:

Happy Chocolate day: ভ্যালেন্টাইন’স সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন চকোলেট দিন, জানেন কি শুধু প্রেম নয়, চকোলেটে বাড়ে অন্য অনেক কিছু৷ নীচে চোখ রাখুন...

Happy Chocolate Day 2022: গোটা শহরে, সেই চকোলেট, আর মহিলাকে নিয়ে তুমুল কাণ্ড ৷ একদিন ঘটল এক ঘটনা ৷ নিজের চকোলেট প্রেমের ফাঁদেই পড়লেন মহিলা ৷ তারপর... হলিউডের তাবড় রোমান্টিক ছবির মধ্যে ‘চকোলেট’ খুবই জনপ্রিয়৷ ঠিক যেমন চকোলেট ছাড়া নতুন হোক বা পুরনো, প্রেম জমেই না ! শুরু হয়ে গিয়েছে ভ্যালেন্টাইন উইক (Valentine's Week)। যে প্রেমের সপ্তাহের শুরুটা হয়েছে রোজ ডে দিয়ে। রোজ ডে, প্রপোজ ডে-র পর এ বার এসে গেলে চকোলেট ডে (Chocolate Day)। ভ্যালেন্টাইন’স সপ্তাহের অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন চকোলেট দিন । কিন্তু জানেন কি শুধু প্রেম নয়, চকোলেটে বাড়ে অন্য অনেক কিছু (health benefits of chocolate) ৷ নীচে চোখ রাখুন...
১) বেশি চকোলেট খাওয়া নাকি ভালো নয় ৷ এতে দাঁত খারাপ হতে পারে ৷ আপাতত এই ভুল তথ্যকে গুলি মারুন ৷ বরং ডাক্তাররা বলছেন, চকোলেট খেলে দাঁত ভালো থাকে ৷ দাঁতের গোড়া শক্ত রাখার ব্যাপারে চকোলেট দারুণ ৷ তবে চকোলেট খেয়ে দাঁত মেজে নেওয়া উচিত ৷
advertisement
advertisement
২) ব্লাড প্রেসার ? রোজ খান ডার্ক চকোলেট ৷ নিয়মিত ডার্ক চকোলেট খেলে ব্লাড প্রেসার থাকবে নিয়ন্ত্রনে ৷ নতুন গবেষণায় উঠে এসেছে এরকমই তথ্য ৷
৩) চকোলেট খেলে বাড়বে স্মৃতি শক্তিও ৷ গবেষণায় উঠে এসেছে এরকমই তথ্য ৷ যাঁরা বেশিমাত্রায় চকোলেট খান, তাঁদের স্মৃতি শক্তি অনেক বেশি ৷ এমনকী, ক্রিয়েটিভিটি বাড়াতে ওস্তাদ চকোলেট ৷
advertisement
৪) শুধু ব্লাড প্রেসার বা স্মৃতি শক্তি নয় ৷ সেক্স লাইফে তুফান তুলতে চকোলেট কিন্তু দারুণ উপকারী ৷ যৌন ক্রিয়াকে দীর্ঘ করে তুলতে সঙ্গমের আগে মুখে ফেলুন চকোলেট !
৫) ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চকোলেট দারুণ উপকারী ৷ চকোলেট গলিয়ে নিয়ে, ঠান্ডা করে ফেস প্যাক হিসেবে ব্যবহার করতে পারেন ৷ রোদে পোড়া, দাগ তুলতে দারুণ কাজ দেবে চকোলেট ৷
advertisement
৬) লোকে বলে চকোলেট খেলে নাকি মোটা হয় ৷ গবেষণা কিন্তু অন্য কথা বলছে ৷ চকোলেট খেলে ওজন থাকবে নিয়ন্ত্রণে ৷
তবে ‘চকোলেট ডে’তে (Chocolate Day) এই সব থাকুক মাথায় ৷ প্রিয় মানুষটিকে মিষ্টি মধুর উপহার দেওয়ার সময়, চকোলেটে ভিতর পুরে ফেলুন শুধুই ভালোবাসা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Happy Chocolate Day 2022: শুধু প্রেম নয়, চকোলেটে বাড়ে অন্য অনেক কিছু
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement