advertisement

Weight Loss Tips: আদার সঙ্গে এই ১টি জিনিস মিশিয়ে খান! ম্যাজিকের মতো কমবে তলপেটের মেদ, বাড়তি ওজন

Last Updated:

Weight Loss Tips: হজমের উন্নতি এবং মেদ কমানোর বিভিন্ন উপায় রয়েছে

দিনের শেষে ক্লান্তি মেটাতে এক কাপ আদা চায়ের জুড়ি নেই। অনেকে সকালে উঠে কাঁচা আদাও খান। তবে ওজন কমাতে চাইলে আদার সঙ্গে খেতে হবে লেবু। এই দুটো উপাদান একসঙ্গে বিস্ময়কর কাজ করতে পারে। এর কারণ হল লেবুতে রয়েছে ভিটামিন সি, সাইট্রিক অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিড্যান্টের গুণাগুণ, যা আদার সঙ্গে মিলিত হয়ে দ্রুত ওজন কমাতে সাহায্য করে। বলছেন পুষ্টিবিদ রুজুতা দ্বিবেকর।
আদা খাওয়ার সঠিক পদ্ধতি: হজমের উন্নতি এবং চর্বি কমানোর বিভিন্ন উপায় রয়েছে। এখানে পেটের চর্বি দূর করার সেরা রেসিপিটা দেওয়া হল। এক লিটার গরম জলে ১ টেবিল চামচ গ্রেট করা আদা, ৩ টেবিল চামচ লেবুর রস ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর সকালে খালি পেটে পান করতে হবে।
advertisement
advertisement
আদা চা: ২ কাপ জলে ১ চামচ গ্রেট করা আদা দিয়ে ফোটাতে হবে। তারপর জলটা ছেঁকে নিয়ে তাতে ১ টেবিল চামচ লেবুর রস এবং অল্প দারচিনি মিশিয়ে দুপুরের খাবার পর খেতে হবে। এতে পেট ফাঁপাও কমে যাবে।
আরও পড়ুন : শশা খাওয়ার সময় এই নিয়মগুলি মানছেন তো? না হলেই কিন্তু সর্বনাশ শরীরের
আদা ক্যান্ডি: একটি বড় বাটিতে ১ কাপ লেবুর রস, ১ টেবিল চামচ কালো মরিচ, ১ টেবিল চামচ আমচুর গুঁড়ো এবং স্বাদ মতো রক সল্ট মিশিয়ে ভালো করে ফেটিয়ে নিতে হবে। এবার আদাকে কিছুটা পুরু করে বা কিউব আকারে কেটে ওই মিশ্রণে ভিজিয়ে শুকোতে হবে রোদে। এবার সেগুলো লাঞ্চ বা ডিনারের পর মুখশুদ্ধির মতো ব্যবহার করতে হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Weight Loss Tips: আদার সঙ্গে এই ১টি জিনিস মিশিয়ে খান! ম্যাজিকের মতো কমবে তলপেটের মেদ, বাড়তি ওজন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement