advertisement

Fast Food vs Junk Food: ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড কি একই? নাকি পার্থক্য আছে? কোনটা ভাল, কোনটা ক্ষতিকারক? জানুন

Last Updated:

Fast Food vs Junk Food: আমাদের অনেকের কাছেই ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড একই৷ দু’ ধরনের খাবারকেই আমরা এক দলে ফেলি৷ ধরে নিই দুটোই সমানভাবে ক্ষতিকারক৷

ফাস্ট ফুড বললেই চটজলদি মনে পড়ে পিজ্জা, বার্গার, চিপসের কথা৷ আমাদের অনেকের কাছেই ফাস্ট ফুড এবং জাঙ্ক ফুড একই৷ দু’ ধরনের খাবারকেই আমরা এক দলে ফেলি৷ ধরে নিই দুটোই সমানভাবে ক্ষতিকারক৷ কিন্তু জানেন কি ফাস্ট ফুড ও জাঙ্ক ফুট একই জিনিস নয়৷ নামের মধ্যেই লুকিয়ে আছে পার্থক্য৷ বলছেন পুষ্টিবিদ জার্লিন জোন্স৷
ফাস্ট ফুড কী?
ইন্টারনেট ঘাঁটলে একাধিক সংজ্ঞা পাওয়া যায় ফাস্ট ফুডের৷ সর্বাধিক মান্যতা আছে যে সংজ্ঞার, তা হল যে খাবার দ্রুত রেঁধে পরিবেশন করা যায়, সেটাই ফাস্ট ফুড৷ ফাস্ট অর্থাৎ জলদি৷ পিজ্জা, নুডলস, স্যান্ডউইচ, সুশি, বার্গার, ফ্রুট জুস সবই ফাস্ট ফুড৷
advertisement
জাঙ্ক ফুড কী?
যে খাবারে পুষ্টিমূল্য খুবই কম, সেটা জাঙ্ক ফুড৷ জাঙ্ক অর্থাৎ আবর্জনা৷ এই খাবার শরীরের প্রচুর ক্যালরি যোগ করে৷ পুষ্টিমূল্য নামমাত্র৷ এই ধরনের খাবারে ফাইবার, মিনারেল, ভিটামিন থাকে না বললেই চলে৷ চিপস, কোল্ড ড্রিঙ্কস, চকোলেট, পেস্ট্রি, ওয়েফার, আইসক্রিম একদিক থেকে সবই জাঙ্ক ফুড৷
advertisement
ফাস্ট ও জাঙ্ক ফুডের সাদৃশ্য
দু’ রকমের খাবারই বাজারে সহজেই পাওয়া যায়৷ কিছু ফাস্ট ফুড যেমন ফ্রেঞ্চ ফ্রাই, চিপসকে জাঙ্ক ফুড বলা যায়৷ কারণ এগুলিতে প্রচুর ফ্যাট, নুন এবং চিনি৷ এই সব খাবার বেশি খেলে হৃদরোগ, ব্লাডসুগার, ওজনবৃদ্ধির মতো সমস্যা দেখা দিতে পারে৷
advertisement
সাধারণত ফাস্ট ফুড দোকানেই রান্না করে বিক্রি করা হয় কাউন্টার থেকে৷ অন্যদিকে জাঙ্ক ফুড প্রক্রিয়াজাত ও প্যাকেটবন্দিই থাকে৷
ফাস্ট ফুড চটজলদি খাওয়া হয়৷ বেশি দিন রাখা হলে নষ্ট হয়ে যাবে৷ অন্যদিকে প্যাকেটজাত জাঙ্ক ফুডে প্রেজারভেটিভ থাকে৷ ফলে দীর্ঘ দিন সংরক্ষণ করা যায় না৷
কোনটা স্বাস্থ্যকর
জাঙ্ক ফুড সবসময়ই অস্বাস্থ্যকর৷ তুলনায় ফাস্ট ফুড একটু হলেও স্বাস্থ্যকর৷ যেমন, স্যালাড ও ফ্রুট চাট দুটোই ফাস্ট ফুড৷ কিন্তু এগুলি জাঙ্ক নয়, বরং স্বাস্থ্যকর৷ স্যান্ডউইচও তৈরি করা যায় তাড়াতাড়ি৷ কিন্তু পুষ্টিগুণ রয়েছে তাতেও৷
advertisement
কোনটা খাবেন
কোনও খাবারই ডায়েটে অতিরিক্ত রাখা ঠিক নয়৷ মাঝে মাঝে জাঙ্ক ফুড খেতেই পারেন স্বাদ বদলানোর জন্য৷ তবে অবশ্যই সেটা পরিমিত ও নিয়ন্ত্রিত পরিমাণে৷ ব্যালান্সড ডায়েট বজায় রাখার চেষ্টা করুন৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fast Food vs Junk Food: ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড কি একই? নাকি পার্থক্য আছে? কোনটা ভাল, কোনটা ক্ষতিকারক? জানুন
Next Article
advertisement
Kolkata Weather Update: ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
ইডেনে আজ কেকেআর বনাম সানরাইজার্স ম্যাচ, কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে? জেনে নিন আবহাওয়ার আপডেট
  • ইডেনে আজ কেকেআর (KKR) বনাম সানরাইজার্স (SRH)

  • কলকাতায় সন্ধ্যায় কি আজ বৃষ্টির সম্ভাবনা রয়েছে?

  • গরমে আরও অস্বস্তি বাড়বে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement