Fake Engine Oil: ভুয়ো ইঞ্জিন অয়েলে ছেয়েছে বাজার, আপনার অটো-বাইকে যাচ্ছে না তো সেই তেল, ক্ষতি কিন্তু মারাত্মক
- Reported by:Nawab Ayatulla Mallick
- Published by:Debalina Datta
Last Updated:
Fake Engine Oil: আপনার গাড়িতে নকল ইঞ্জিন ওয়েল ঢালছেন না তো, সন্দেহ হলেই জানান পুলিশকে
দক্ষিণ ২৪ পরগনা: আপনার গাড়িতে নকল ইঞ্জিন অয়েল ঢালছেন না তো। নকল ইঞ্জিন ওয়েলে আপনার গাড়ি নষ্ট হয়ে যেতে পারে। ফলে সন্দেহ হলেই পুলিশকে জানাতে হবে আপনাকে।
সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ গোপন সূত্রে খবর পেয়ে এক ঝটিকা অভিযানে নকল ইঞ্জিন অয়েল তৈরির ও প্যাকেজিংয়ের একটি চক্রের পর্দাফাঁস করেছে। এই ঘটনায় উস্থি থানার ঘরখালি এলাকা থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানে একটি দোকান থেকে বিপুল পরিমাণ নকল ইঞ্জিন ওয়েল তৈরির সামগ্রীকে উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন – IND vs USA: আমেরিকার বোলারদের কাছে চুরচুর ভারতের ব্যাটিং দর্প, সূর্যকুমার ধামাকা ইনিংসে লজ্জা রক্ষা
advertisement
advertisement
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই দোকানে নামী কোম্পানির ভুয়ো ইঞ্জিন অয়েল উৎপাদন ও প্যাকেটজাত করা হত। অভিযানের সময় উপস্থিত সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা প্রাথমিক পরীক্ষায় উদ্ধার হওয়া ইঞ্জিন অয়েলকে নকল বলে শনাক্ত করেছেন।
অভিযানে মোট ২০৩টি নকল ইঞ্জিন অয়েল ভর্তি বোতল, একটি ২০০ লিটার ধারণক্ষম ড্রাম ভর্তি ভুয়ো তেল, আরও একটি আংশিক ভর্তি ড্রাম, পাশাপাশি হ্যান্ড পাম্প, ফানেল, খালি বোতলসহ বিভিন্ন সরঞ্জাম বাজেয়াপ্ত করা হয়।
advertisement
কারখানা পরিচালনার কোনও বৈধ নথি বা অনুমতিপত্র দেখাতে না পারায় অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এই নকল চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
ডায়মন্ড হারবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, নকল ও বেআইনি কারবারের বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও চলবে। সাধারণ মানুষকে সতর্ক থাকার পাশাপাশি এ ধরনের কোনও তথ্য থাকলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে। পুলিশ আশ্বাস দিয়েছে, তথ্যদাতার পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে।
advertisement
Nawab Mullick
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Feb 07, 2026 9:43 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Fake Engine Oil: ভুয়ো ইঞ্জিন অয়েলে ছেয়েছে বাজার, আপনার অটো-বাইকে যাচ্ছে না তো সেই তেল, ক্ষতি কিন্তু মারাত্মক











