advertisement

Viral: গুগলের প্রাক্তন কর্মী এখন বেঙ্গালুরুর রাজপথে উবার মোটো চালান! কারণ জানলে চমকে যাবেন

Last Updated:

Viral: সম্প্রতি সেই ট্রেন্ড আরও একবার প্রকাশ্যে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত

সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত
সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত
বেঙ্গালুরু : বেঙ্গালুরু এমনই এক অত্যাধুনিক শহর, যেখানে প্রায়ই এমন অ্যাপক্যাব ড্রাইভার বা অটোচালকের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায়, যাঁদের হয়তো কর্পোরেট পেশাদার হিসেবে বা ইউটিউবার হিসেবে কেরিয়ার রয়েছে৷ হয়তো এক্ষেত্রে অর্থোপার্জন তাঁদের মূল লক্ষ্য নয়৷
শহরকে নতুন নতুন ভাবে আবিষ্কার করার জন্য, নিত্যনতুন মানুষের সঙ্গে আলাপ করার লক্ষ্যে তাঁরা চালকের আসনে বসেন৷ সম্প্রতি সেই ট্রেন্ড আরও একবার প্রকাশ্যে এসেছে৷ সোশ্যাল মিডিয়ায় সেই ঘটনা ভাইরাল হয়েছে দ্রুত৷
advertisement
মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (অতীতের ট্যুইটার)-এ রাঘব দুয়া একটি ভিডিও শেয়ার করেছেন৷ সেখানে তিনি জানিয়েছেন যে উবার মোটো ড্রাইভার তাঁর সঙ্গী, তিনি আগে গুগল-এ চাকরি করতেন৷ নেটিজেন রাঘব দুয়ার কথায়, ‘‘আমার উবার মোটো ড্রাইভার একজন প্রাক্তন গুগলকর্মী৷ ২০ দিন আগে হায়দরাবাদ থেকে এসেছেন বেঙ্গালুরুতে৷ তিনি শুধু শহরকে আবিষ্কার করবেন বলে এই কাজ করছেন৷’’ তাঁর পোস্ট ভাইরাল হয়েছে দ্রুত৷
advertisement
নেটিজেনরা উচ্ছ্বসিত এই পোস্ট ঘিরে৷ এক জনের কথায়, ‘‘এটা সত্যিই অসাধারণ৷ আমার ধারণা, রাইডে তোমাদের মধ্যে আকর্ষণীয় আলোচনা হয়েছে৷’’ আরও এক জন স্মৃতিচারণা করেছেন, জানিয়েছেন নিজের অভিজ্ঞতা৷ তিনি ৫৩ বছর বয়সি এক চালকের দেখা পেয়েছিলেন যিনি অতীত জীবনে ছিলেন ব্যাঙ্ক ম্যানেজার৷ বিশাখাপত্তনম থেকে দিল্লিতে এসে অ্যাপক্যাবের চালক হয়েছিলেন শহরকে আবিষ্কার করবেন বলে৷ এই অভিজ্ঞতার জেরে সকলে বিস্মিত৷ নেটিজেনদের মতে, দেশের প্রযুক্তি-রাজধানীতে এই ধরনের ছকভাঙা ঘটনা সব হিসেব নিকেশ ভেঙে দিয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Viral: গুগলের প্রাক্তন কর্মী এখন বেঙ্গালুরুর রাজপথে উবার মোটো চালান! কারণ জানলে চমকে যাবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement