advertisement

Durga Puja Recipe: পুজোর ঘরোয়া আড্ডায় চপ-চাউমিন নয়, বানিয়ে নিন চিকেন ডায়নামাইট, রইল রেসিপি

Last Updated:

পুজোর সন্ধেবেলায় অন্যরকম স্বাদ, বানিয়ে ফেলুন নতুন স্বাদের চিকেন ডায়ানামাইট

+
চিকেন

চিকেন ডায়নামাইট 

শিলিগুড়ি: পুজোর সময় বাড়িতে ঘরোয়া আড্ডায় চপ-চাউমিন নয়, বানিয়ে ফেলুন এক্কেবারে নতুন স্বাদের চিকেন ডায়নামাইট। কীভাবে বানাবেন? রইল রেসিপি।
ক্লাউড কিচেন সেফ মিলি রায় বলেন,  খুব সহজে এবং খুব সামান্য উপকরণ দিয়ে বানানো যায় চিকেনের এই পদটি। চিকেন ডায়ানামাইট বানাতে লাগবে বোনলেস চিকেন, গোলমরিচগুঁড়ো, লঙ্কাগুঁড়ো ডিম, নুন, হলুদ, আদা- রসুনবাটা, অল্প সোয়া সস।
কীভাবে বানাবেন? প্রথমে  চিকেন ভাল করে ধুয়ে একটি পাত্রে রেখে, সমস্ত উপকরণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে রাখুন। সস তৈরি করতে লাগবে  টম্যাটো সস, চিলি সস, চিলি ফ্লেক্স আর অল্প মেয়োনিজ। সমস্ত উপকরণ   একটি বাটিতে মিশিয়ে সস তৈরি করে নিন।
advertisement
advertisement
এরপর ম্যারিনেট করা মাংস অল্প কর্নফ্লাওয়ার এবং আটা দিয়ে ভাল করে মেখে নিন। কড়াইয়ে তেল  গরম করে মাংসের টুকরো লাল করে ভেজে নিন।  এবার ভাজা চিকেনের গায়ে সস মাখিয়ে নিন কিংবা সস ডিপ করে খেলেও মন্দ লাগবে না।
অনির্বাণ রায়
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja Recipe: পুজোর ঘরোয়া আড্ডায় চপ-চাউমিন নয়, বানিয়ে নিন চিকেন ডায়নামাইট, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement