advertisement

Durga Puja 2023: পুজোর সন্ধ্যায় ঘরোয়া আড্ডার প্ল্যান? বানিয়ে ফেলুন গরমাগরম মাছের কচুরি, রইল রেসিপি

Last Updated:

পুজোর আড্ডার জন্য বানিয়ে ফেলতে পারেন বাংলার সাবেকি মুখোরোচক স্ন্যাক মাছের কচুরি।

পুজোর সন্ধ্যায় অনেকেই ভিড় ঠেলে ঠাকুর দেখতে যেতে প্যন্দ করেন না। বরং বাড়িতে ঘরোয়া আড্ডায় মেতে ওঠেন। আর আড্ডায় মুখ না চললে হয়? কাজেই পুজোর আড্ডার জন্য বানিয়ে ফেলতে পারেন বাংলার সাবেকি মুখোরোচক স্ন্যাক মাছের কচুরি।
মাছের কচুরির পুর বানাতে লাগবে ২০০ গ্রাম (সিদ্ধ করে কাঁটা ছাড়ানো) রুই মাছ, ১টি বড় পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা বাটা, ১/২ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ রসুন বাটা, ১ চা চামচ গরম মশলা গুঁড়ো, ১ চা চামচ কাঁচালঙ্কা কুচি, পরিমাণ মতো কিসমিস, চুন, চিনি। কচুরির জন্য লাগবে ২৫০ গ্রাম ময়দা, ৫০ গ্রাম ঘি, স্বাদমতো নুন
advertisement
ময়দা ঘি ও নুন দিয়ে শক্ত করে মেখে নিন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ, রসুন, আদা ও লঙ্কা দিন। অল্প ভাজা হলে মাছ মেশান। স্বাদ মতো চিনি, নুন ও কিসমিস দিয়ে নাড়তে থাকুন। ভাজা ভাজা হলে গরম মশলা দিয়ে নামিয়ে নিন। তৈরি হয়ে গেল মাছের পুর। এবার ময়দা থেকে লেচি করে একটু বড় আকারের লুচি বেলুন। পুর ভরে দিন লেচির মধ্যে। ধারগুলো সুন্দর ভাবে মুড়ে দিন, যাতে ভাজার সময় পুর বেরিয়ে না যায়। ডুবো তেলে হালকা আঁচে ভেজে নিলেই তৈরি মাচের কচুরি
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Durga Puja 2023: পুজোর সন্ধ্যায় ঘরোয়া আড্ডার প্ল্যান? বানিয়ে ফেলুন গরমাগরম মাছের কচুরি, রইল রেসিপি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement