advertisement

Dark Circle: চোখের নীচে কালো দাগ? বিবর্ণ ত্বক? ডায়েটে এই খাবারগুলি রাখলেই মুশকিল আসান

Last Updated:

Dark Circle: নিয়মিত খাওয়া যেতে পারে এই পাঁচটি খাবার । এই পাঁচটি খাবার খেলেই চোখের নিচে কালো দাগ দূর হবে এবং মুখের উজ্জ্বলতা ফিরে আসবে ।

ত্বকে কালো দাগ 
ত্বকে কালো দাগ 
বনোয়ারীলাল চৌধুরী, পূর্ব বর্ধমান: চোখের নীচে কালো দাগ পড়েছে , মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে গিয়েছে? তাহলে নিয়মিত খাওয়া যেতে পারে এই পাঁচটি খাবার । এই পাঁচটি খাবার খেলেই চোখের নীচে কালো দাগ দূর হবে এবং মুখের উজ্জ্বলতা ফিরে আসবে । এই বিষয়ে ড: মিলটন বিশ্বাস বলছেন, অ্য়াভোকাডোর কথা৷ অ্য়াভোকাডোতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই এবং অ্য়ান্টি এজিং ক্ষমতা। যেটি ত্বকের স্বাস্থ্যকে ভাল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।
কাঠবাদাম – কাঠ বাদামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই । তাই প্রত্যেকদিন রাতের বেলা চারটে করে কাঠবাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালে খাওয়া যেতে পারে ।
সূর্যমুখীর বীজ – এই বীজের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই । তাই নিজের ত্বককে সুন্দর ও উজ্জ্বল করতে চাইলে মাঝেমধ্যে সূর্যমুখীর বীজ খাওয়া যেতে পারে ।
advertisement
advertisement
চিনাবাদাম – চিনাবাদামের মধ্যেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই । প্রত্যেকদিন রাতের বেলা আটটা করে চিনা বাদাম ভিজিয়ে রেখে পরের দিন সকালবেলা খাওয়া যেতে পারে । এতে ত্বক আরও বেশি উজ্জ্বল হয়ে যাবে ।
পালং শাক – এই শাকের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ । এই শাক ত্বকের স্বাস্থ্যকে ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ।সূর্যের ক্ষতিকারক রশ্মি থেকে ত্বককে রক্ষা করে ভিটামিন ই । তাই ভিটামিন ই এর অভাব হলে ত্বক কালো হয়ে যায় এবং মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় ।
advertisement
তাই উজ্জ্বলতা বাড়াতে এবং চোখের নীচের কালো দাগ দূর করতে ভিটামিন-ই সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে । বিশেষজ্ঞের কথামতো এই খাবার নিয়মিত খেতে পারলে সমস্যার জন্য ডাক্তারের কাছে যাওয়ার দরকার পড়বে না। অথবা, হাজার হাজার টাকার ওষুধ খাওয়ার দরকার হবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dark Circle: চোখের নীচে কালো দাগ? বিবর্ণ ত্বক? ডায়েটে এই খাবারগুলি রাখলেই মুশকিল আসান
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement