advertisement

বাজি পোড়ান সাবধানে

Last Updated:

সচেতন হন বাজি কেনার সময় থেকেই ৷ পাড়ার মোড়ের দোকান হোক বা বাজি বাজার, ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করে নিয়েই বাজি কিনুন ৷ দেখে নিন প্যাকেজিং ডেট ৷ এড়িয়ে চলুন চকোলেট বোমা, দোদোমা জাতীয় শব্দবাজি ৷

#কলকাতা: নিয়ন্ত্রণে এসেছে শব্দবাজির আওয়াজ ৷ আইন মেনে ৯০ ডেসিবেলের থেকে একটুও কম-বেশি নয় ৷ বেঁধে দেওয়া হয়েছে সময়সীমাও ৷ রাত্রি দশটার পর শব্দবাজি নৈব নৈব চ ৷ দিওয়ালি মানেই তো আলোর রোশনাই ৷ আলোর উৎসবে তাই, শব্দ কেন? আলোতেই মেতে উঠুন ৷ তবে সাবাধানে ৷ আনন্দ করতে গিয়ে, বিপদকে না ডেকে ফেলেন অজান্তে ৷ একটু সচেতন হন ৷ খেয়াল রাখুন--
সচেতন হন বাজি কেনার সময় থেকেই ৷ পাড়ার মোড়ের দোকান হোক বা বাজি বাজার, ঠিকঠাক জিজ্ঞাসাবাদ করে নিয়েই বাজি কিনুন ৷ দেখে নিন প্যাকেজিং ডেট ৷ এড়িয়ে চলুন চকোলেট বোমা, দোদোমা জাতীয় শব্দবাজি ৷
বাড়ির ছাদ, খেলার মাঠ বা খোলামেলা জায়গাতে বাজি পোড়ান ৷ দেখে নেবেন আশেপাশে যেন দাহ্য পদার্থ না থাকে ৷ পুজো প্যান্ডেল থেকে দূরে গিয়েই বাজি পোড়ান ৷
advertisement
advertisement
বাচ্চাদের সঙ্গে বাজি পোড়ানোর সময় সচেতন হন একটু বেশি ৷ হাতের সামনে এক বালতি জল রাখুন ৷ তাড়াবাজি, রংমশাল পোড়ানো শেষ হলে, পুড়ে যাওয়া অংশটি ফেলে দিন জলের বালতিতেই ৷
হাতের কাছে রাখুন ফাস্টএইড বক্স ৷ বাক্সতে যেন থাকে বার্নল জাতীয় ওষুধ ৷
সুতির জামা-কাপড় পরে বাজি পোড়ান ৷ খালি পায়ে বাজি পোড়ানোর সামনে না যাওয়াই ভালো ৷
advertisement
তুবড়ি, চক্রী জাতীয় বাজি পোড়ানোর সময়, দূর থেকেই আগুন দিন বাজিতে ৷ বাজির উপর ঝুঁকবেন না ৷ হাতে নিয়ে চক্রী বা তুবড়ি জ্বালানোর কথা মাথাতেই যেন না আসে ৷
রকেট বাজি পোড়ানোর সময়, খেয়াল রাখুন রকেটের মুখ যেন উর্ধ্বমুখী থাকে ৷
বাজিতে হাত পুড়লে, সঙ্গে সঙ্গে পোড়া অংশে ঠান্ডা জল ঢালুন ৷ ডাক্তারের পরামর্শ নিন ৷
advertisement
বাজি পোড়ান সাবধানে ৷ আনন্দ হয়ে উঠুক আরও উজ্জ্বল ৷ কিন্তু খেয়াল রাখুন আপনার আনন্দ যেন কারও বিষাদে তা পরিণত হয় ৷ আমাদের পক্ষ থেকে রইল শুভ দীপাবলির শুভেচ্ছা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
বাজি পোড়ান সাবধানে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement