advertisement

Cough Syrup: চার বছরের নীচে শিশুদের যখন ইচ্ছে খাওয়ানো যাবে না কাশির সিরাপ, চার ধরনের সিরাপ বন্ধ করল কেন্দ্র

Last Updated:

শিশুদের খাওয়ানো হয় এই ধরনের মোট চার রকমের কাশির সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার।

বেশ কিছূ কাশির সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্র।
বেশ কিছূ কাশির সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্র।
শিশুদের খাওয়ানো হয় এই ধরনের মোট চার রকমের কাশির সিরাপ নিষিদ্ধ করল কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, চার বছরের নীচের শিশুদের যে কোনও কাশির ওষুধ খাওয়ানো যাবে না।
বাজারে প্রচুর কাশির ওষুধ পাওয়া যায়। তার সবগুলিই যে ক্ষতিকর, তা নয়। তবে তার মধ্যে কিছু রয়েছে ‘ফিক্সড ডোজ় কম্বিনেশন’ (এফডিসি) ওষুধ। এই ধরনের ‘কম্বিনেশন’ ওষুধগুলি তৈরি হয় নানা গোত্রের ওষুধ মিলিয়ে-মিশিয়ে। সেগুলি শিশুদের জন্য ক্ষতিকর হতে পারে। তাই এমন ওষুধই নিষিদ্ধ করা হয়েছে। শিশুদের যে কাশির সিরাপগুলি খাওয়ানো যাবে না, সেগুলি মূলত ক্লোরফেনিরামিন ম্যালিয়েট ও ফিনাইলেফ্রিন হাইড্রোক্লোরাইড কম্বিনেশনের কিছু ওষুধ।
advertisement
ক্লোরোফেনিরামাইন ম্যালেট এবং ফেনাইলেফ্রাইন— এই দুই ধরনের উপাদান মিশ্রিত যে কোনও ওষুধ, সিরাপই চার বছরের কমবয়সি কোনও শিশুকে খাওয়ানো যাবে না। কিন্তু কোন ওষুধে কী উপাদান মেশানো আছে, তা সকলের পক্ষে বোঝা সম্ভব নয়। তাই সিরাপের বোতলের গায়ে উপাদানের তালিকা উল্লেখ করে দেওয়ার জন্য ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে।
advertisement
advertisement
বিভিন্ন সময়ে বিভিন্ন গোত্রের ওষুধ শিশুদের শরীরে পার্শ্বপ্রতিক্রিয়ার সৃষ্টি করতে পারে। শিশুদের মধ্যে তন্দ্রাচ্ছন্নতা, ঘুমের অভ্যাস পরিবর্তন সহ একাধিক প্রভাব লক্ষ করা যায়। এছাড়াও অনেক সময় চিকিৎসকদের অনুমতি না নিয়েই বাবা মায়েরা শিশুদের কাশির সিরাপ দেন। তাই এমন ওষুধ বিক্রিই বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের পক্ষ থেকে।
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Cough Syrup: চার বছরের নীচে শিশুদের যখন ইচ্ছে খাওয়ানো যাবে না কাশির সিরাপ, চার ধরনের সিরাপ বন্ধ করল কেন্দ্র
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement