advertisement

Camphor : অনিদ্রামুক্তি থেকে উকুননাশক, চেনা কর্পূরের মধ্যে লুকিয়ে আছে অনেক গুণাগুণ

Last Updated:

উদ্বায়ী হলেও কর্পূরের (Camphor) গুণ অসংখ্য ৷ ভেপার রাব, বাম, বিভিন্ন তেলের উপকরণ হিসেবে কর্পূর গুরুত্বপূর্ণ ৷

উদ্বায়ী হলেও কর্পূরের (Camphor) গুণ অসংখ্য ৷ ভেপার রাব, বাম, বিভিন্ন তেলের উপকরণ হিসেবে কর্পূর গুরুত্বপূর্ণ ৷ আরশোলা, মথ ও অন্যান্য কীটপতঙ্গের উপদ্রব কম হয় কর্পূরের ব্যবহারে ৷ পুজো পার্বণের অন্যতম কর্পূর ত্বক ও চুলের পরিচর্যায় অনন্য ৷
# ত্বকের কোনও অংশে যন্ত্রণা হলে বা ফুলে গেলে কর্পূর ম্যাজিকের মতো কাজ করে ৷ সংক্রমণের ফলে লালভাব কমিয়ে দেয় ৷ সেই অংশ অবশ করে দেয় বলে তাৎক্ষণিকভাবে টের পাওয়া যায় না যন্ত্রণা ৷
# কর্পূরতেল জলে মিশিয়ে ব্যবহার করা হয় Skin Rash-এর ক্ষেত্রে ৷
advertisement
# নখের সংক্রমণ কমাতে কর্পূর তেলের সেঁকের কোনও জুড়ি নেই ৷
advertisement
#  শিশু ও প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে চর্মরোগের মধ্যে একজিমা খুবই সংক্রামক ৷  একজিমা উপশমে কর্পূর ব্যবহার করা হয় ৷
# যাঁদের অনিদ্রা রোগ আছে, তাঁদেরও মুশকিল আসান কর্পূর ৷ রাতে ঘুমনোর সময় কর্পূর তেলের কিছু ফোঁটা দিয়ে নিন বালিশের আবরণে ৷ তেলের মিষ্টি গন্ধে ঘুম চলে আসতে বাধ্য ৷
# সর্দি কাশির সংক্রমণে যাঁরা প্রায়ই ভোগেন, বুকে পিঠে কর্পূরতেল মালিশ করুন ৷ যন্ত্রণার উপশম হবে ৷
advertisement
# আপনার রোজকার মাথার তেলে মিশিয়ে নিন কয়েক ফোঁটা কর্পূর তেল ৷ তার পর ওই মিশ্রণ স্ক্যাল্পে মালিশ করুন ৷ এর ফলে রক্ত সঞ্চালন দ্রুত হবে স্ক্যাল্পে ৷ চুল পড়ার হার কমবে ৷ নতুন চুল গজাবে ৷
# অনেকেই মাথার চুলে উকুনের সমস্যায় নাজেহাল হয়ে যান ৷ তাদের ক্ষেত্রেও কর্পূর খুব উপকারী ৷ কর্পূর গুঁড়ো করে মিশিয়ে নিন নারকেল তেলে ৷ তার পর ওই মিশ্রণ রাতে ঘুমোতে যাওয়ার আগে মাথায় ভাল করে মালিশ করুন ৷ সকালে হাল্কা শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন ৷ নির্বংশ হবে উকুন ৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Camphor : অনিদ্রামুক্তি থেকে উকুননাশক, চেনা কর্পূরের মধ্যে লুকিয়ে আছে অনেক গুণাগুণ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement