advertisement

Bolpur Exhibition: নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ-সহ বহু কিংবদন্তী শিল্পীর শিল্পকর্মর প্রদর্শনী শান্তিনিকেতনে

Last Updated:

'লুকিং ব্যাক টু লুক ফরওয়ার্ড' শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনীকে কেন্দ্র করে শান্তিনিকেতনের 'কৃত্তিকা আর্ট স্পেস'-এ শিল্প উৎসবের আবহ

+
প্রদর্শনী

প্রদর্শনী

বীরভূম,সৌভিক রায়: ‘লুকিং ব্যাক টু লুক ফরওয়ার্ড’ শীর্ষক বিশেষ শিল্প প্রদর্শনীকে কেন্দ্র করে শান্তিনিকেতনের ‘কৃত্তিকা আর্ট স্পেস’-এ শিল্প উৎসবের আবহ। বিশ্বখ্যাত শিল্পী ও কলা ভবনের বিশিষ্ট অধ্যাপক কে জি সুব্রহ্মণ্যনের জন্মদিন এবং ‘কৃত্তিকা আর্ট স্পেস’-এর প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এই প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রসঙ্গত, ‘কৃত্তিকা আর্ট স্পেস’-এর নামকরণ করেছিলেন স্বয়ং কে জি সুব্রহ্মণ্যন। তাই দিকপাল শিল্পীকে সন্মান জানাতে সংস্থার এই বিশেষ আয়োজন। আগামী ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই শিল্প উৎসব।
এই প্রদর্শনীতে তিন প্রজন্মের শিল্প ঐতিহ্যকে একত্রে তুলে ধরা হয়েছে। আচার্য নন্দলাল বসু, বিনোদবিহারী মুখোপাধ্যায়, রামকিঙ্কর বেজ, রানি চন্দ, দিনকর কৌশিক এবং কে জি সুব্রহ্মণ্যনের মতো বিশিষ্ট শিল্পীদের ছবি ও ভাস্কর্য প্রদর্শিত হয়েছে। উদ্যোক্তারা জানান, ” এই প্রথমবার সুরেন দে-র ভাস্কর্য একসঙ্গে প্রকাশ্যে প্রদর্শিত হচ্ছে।”
বর্তমান সময়ের বহু বিশিষ্ট শিল্পীর শিল্পকর্মও স্থান পেয়েছে এই প্রদর্শনীতে। ভারতীয় আধুনিক শিল্পের বিবর্তন, ঐতিহ্য এবং সমকালীন শিল্প ভাবনার মেলবন্ধন এখানে স্পষ্টভাবে ফুটে উঠেছে। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুর পরিবারের সদস্য সুপ্রিয় ঠাকুর, বিশ্বভারতীর প্রাক্তন উপাচার্য সুশান্ত দত্ত গুপ্ত, প্রাক্তন কর্মসচিব মনিমুকুট মিত্র, বিশিষ্ট সাংবাদিক ধ্রুবজ্যোতি নন্দী, কলাভবনের প্রাক্তন অধ্যাপক নন্দদুলাল মুখোপাধ্যায় ও প্রবীর বিশ্বাস-সহ অন্যান্য বিশিষ্টেরা।
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Bolpur Exhibition: নন্দলাল বসু, রামকিঙ্কর বেজ-সহ বহু কিংবদন্তী শিল্পীর শিল্পকর্মর প্রদর্শনী শান্তিনিকেতনে
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন, কবে থেকে বাড়বে তাপমাত্রা? জেনে নিন
  • রাজ্যে শীতের আমেজ থাকবে আরও কিছু দিন

  • কবে থেকে বাড়বে তাপমাত্রা?

  • আরও কিছু দিন শীতের আমেজ অনুভূত হবে কলকাতা-সহ গোটা রাজ্যেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement