Blood Sugar and Sugar: চিনি খেলেই ডায়াবেটিস হয়? নাকি ডায়াবেটিস ধরা পড়লে চিনি বাদ দেবেন? জানুন
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Blood Sugar and Sugar | Diabetes | অনেকসময় ওবেসিটি না থাকলেও থাবা বসাতে পারে ডায়াবেটিস। ডায়াবেটিস মূলত দুই প্রকারের হয় টাইপ ওয়ান এবং টাইপ টু।
কলকাতা: ডায়াবেটিসের সঙ্গে চিনির সম্পর্ক দা-কুমড়া। আমরা সবাই জানি, ডায়াবেটিসের রোগীদের জন্য চিনি খাওয়া পুরোপুরি নিষেধ। তবে অনেকেই মনে করেন চিনি খেলেই বুঝি ডায়াবেটিস হয়। বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, চিনি খেলে ডায়াবেটিস হয় কথাটির আসলে প্রত্যক্ষ কোনও ভিত্তি নেই। তবে পরোক্ষ কিছু সংযোগ রয়েছে। যেমন ওজন বেড়ে গেলে বা ওবেসিটি থাকলে ডায়াবেটিসের ঝুঁকি বাড়ে। আর অতিরিক্ত চিনিযুক্ত খাবার, কোল্ড ড্রিংক, ডেজার্ট বা রিচ ফুড খেলে ওজন বেড়ে যায়। সে হিসেবে চিনির সঙ্গে ডায়াবেটিসের ঝুঁকির একটি সম্পর্ক রয়েছে। তবে চিনি খেলেই যে ডায়াবেটিস হবে, এই কথাটির ভিত্তি নেই।
মিষ্টি না হলে দিন চলে না, এমন তো কত লোকই রয়েছেন। কিন্তু ডায়াবেটিসের চিন্তা রয়েছে। কিন্তু প্রশ্ন হল বেশি চিনি খেলেই কি ডায়াবেটিস হবে? মিষ্টি ভাল লাগে? প্রতিদিনই চিনিজাতীয় খাবার খান? এদিকে বয়স বাড়ছে, চিন্তা বাড়ছে ডায়াবেটিসের। এই সময় একটা প্রশ্ন অনেকের মনেই থাকে। বেশি চিনি খেলে কি ডায়াবেটিস হয়? উত্তর একদিকে হ্যাঁ, আবার একদিকে উত্তর না। চিনি খেলে সরাসরি ডায়াবেটিস হয়তো হবে না। কিন্তু ওবেসিটি, অতিরিক্ত ওজনের সঙ্গে টাইপ টু ডায়াবেটিসের একটা যোগাযোগ আছে।
advertisement
আরও পড়ুন: বেমালুম ভুলে যান? ঘুম ভেঙে মাথাব্যথা করে! ব্রেন টিউমারের উপসর্গ নয় তো? কী করে বুঝবেন
অনেকসময় ওবেসিটি না থাকলেও থাবা বসাতে পারে ডায়াবেটিস। ডায়াবেটিস মূলত দুই প্রকারের হয় টাইপ ওয়ান এবং টাইপ টু। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডায়েট বা লাইফস্টাইলের সঙ্গে টাইপ ওয়ান ডায়াবেটিস জড়িত থাকে না। বরং জিনগত বিষয় এবং পারিপার্শ্বিক পরিস্থিতির জন্য অনেকটা দায়ী হয়। যদি বাবা-মা বা ভাই-বোনের টাইপ ওয়ান ডায়াবেটিস থাকে তাহলে সেই ব্যক্তিরও টাইপ ওয়ান ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।
advertisement
advertisement
আরও পড়ুন: যখন-তখন ওজন মাপছেন? ভুল করছেন, জানুন দিনের কোন সময় সঠিক ওজন বলে
এই ধরনের ডায়াবেটিস রোখার জন্য কী ওষুধ কাজে লাগতে পারে, তার জন্য দীর্ঘদিন ধরে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। ২০২২ সালের নভেম্বরে আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিষ্ট্রেশন একটি ওষুধে ছাড় দিয়েছে যেটি টাইপ ওয়ান ডায়াবেটিস সারাতে ব্যবহার করা হবে। নির্দিষ্ট দিন ধরে নির্দিষ্ট পরিমাণে তা নিতে হবে। উল্টোদিকে, টাইপ টু ডায়াবেটিস অনেক বেশি জটিল একটি সমস্যা। এর একাধিক উপসর্গ রয়েছে। একাধিক ঝুঁকি রয়েছে। মূলত জীবনযাপনের সঙ্গে জড়িয়ে থাকে এই ধরনের ডায়াবেটিসের সমস্যা। ফলে চিনি থেকে দূরে থাকলে ক্ষতি নেই। ডায়াবেটিসে আক্রান্ত হলে অবশ্যই চিনি বাদ দিতে হবে। সে কারণে পরের চেয়ে আগেই ভাল। তবে যে কোনও সমস্যায় অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। (Disclaimer: এই প্রতিবেদনটি কেবলমাত্র সাধারণ তথ্যের জন্য, তাই বিস্তারিত জানতে হলে সর্বদা বিশেষজ্ঞের পরামর্শ নিন।)
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 08, 2023 2:42 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Blood Sugar and Sugar: চিনি খেলেই ডায়াবেটিস হয়? নাকি ডায়াবেটিস ধরা পড়লে চিনি বাদ দেবেন? জানুন








