advertisement

গোমূত্র-গোবর থেকে তৈরি বিউটি প্রোডাক্ট ! এক ক্লিকেই মিলবে অ্যামাজনে

Last Updated:
#লখনউ: সৌন্দর্য বৃদ্ধিতে এবার ব্যবহৃত হচ্ছে গোমূত্র-গোবর ৷ এতদিন যা পুজোর কাজে, পবিত্র বস্তু হিসেবে ব্যবহৃত হত, তাই এখন বিউটি প্রোডাক্টে ৷ এর থেকে তৈরি বিউটি প্রোডাক্ট পাওয়া যাবে অনলাইনেই ৷ সাবান, শ্যাম্পু, ফেস প্যাক থেকে বিভিন্ন ওষুধ তৈরিতে ব্যবহার করা হচ্ছে গোমূত্র ৷ সঙ্গে মেশানো হচ্ছে গোবরও ৷ জৈব গোবর বা গোমূত্রে তৈরি এই সব পণ্যে থাকবে না পার্শ্ব প্রতিক্রিয়ার ভয় ৷ নির্ভেজাল বস্তুতে তৈরি এই সব পণ্যে ব্যবহারে ত্বকের ঔজ্জ্বল্য বাড়বে, মত নির্মাতাদের ৷ মথুরার দীন দয়াল ধামে তৈরি হচ্ছে এই সব প্রোডাক্ট ৷
আরএসএস দ্বারা অনুপ্রাণিত দীন দয়াল ধামে তৈরি হচ্ছে হাজারো পণ্য যাতে গোমূত্র ও গোবরের ব্যবহার করা হচ্ছে ৷ উত্তর প্রদেশের মথুরার এই সংস্থা এবার অনলাইনের সাহায্যে বাজারে আনতে চলেছে এই সব প্রোডাক্ট ৷ এতে বিপুল সাড়া মিলবে বলেই মত সংস্থার কর্তাদের ৷ এর জন্য অ্যামাজনের সঙ্গে গাটছড়া বাঁধতে চলেছেন তারা ৷
advertisement
গত ২দশক ধরে চলছে সংস্থার ঔষধালয় ৷ দীন দয়াল কামধেনু গৌশালা বলে পরিচিত এই ঔষধালয়ে কাজ করছেন আশেপাশের গ্রামের মহিলারা ৷ এই সংস্থার তৈরি ঘনবতী ব্যবহৃত হয় জ্বর ও শরীরিক শক্তি বাড়াতে ৷ এছাড়াও রয়েছে পঞ্চভগ্য চূর্ণ ও চ্যবনপ্রাশের মত আয়ুর্বেদিক ওষুধ ৷ খুব শীঘ্রই এই সবকিছু কিনতে পারবেন আপনিও , মাত্র এক ক্লিকেই ৷
advertisement
advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
গোমূত্র-গোবর থেকে তৈরি বিউটি প্রোডাক্ট ! এক ক্লিকেই মিলবে অ্যামাজনে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement