Vastu Tips for Banana Trees: বাড়িতে কলাগাছ আছে? মেনে চলুন এই বাস্তু টিপস, সংসারে উপচে পড়বে অর্থসুখ, সমৃদ্ধি ও শান্তি
- Written by:Bangla Digital Desk
- news18 bangla
- Published by:Arpita Roy Chowdhury
Last Updated:
Vastu Tips for Banana Trees: কীভাবে কলাগাছকে পুজো করবেন, তার জন্য নির্দিষ্ট কিছু রীতি ও নিয়ম আছে
কলাগাছ তথা কলাপাতাকে মাঙ্গলিক কাজে শুভ বলে মনে করা হয়। অনেক বাড়িতেই কলাগাছ থাকে। তবে কলাগাছ থাকলেই হবে না। শুভ ফল পেতে মানতে হবে কিছু বাস্তু পরামর্শ। বাড়িতে কোনওদিন দক্ষিণপূর্ব, দক্ষিণ বা পশ্চিম দিকে কলাগাছ রোপন করবেন না। সবথেকে ভাল হয় যদি বাড়ির উত্তরপূর্ব দিকে কলাগাছ থাকে। কারণ এই দিকের অধিপতি বৃহস্পতি। তাছাড়া এই দিকের দেবতা হলেন দেবরাজ বিষ্ণু। দেখবেন কলাগাছের জন্য যেন বাড়ির প্রবেশদ্বার বাধাপ্রাপ্ত না হয়। বিশ্বাস করা হয়, তাহলে শুভ শক্তি বাধা পায় গৃহে প্রবেশ করতে। যেখানে কলাগাছ থাকবে, সেই স্থান পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। প্রচলিত বিশ্বাস, এর ফলে বৃহস্পতি গ্রহ এবং বিষ্ণু দেবতার আশীর্বাদ লাভ করা যায়।
কীভাবে কলাগাছকে পুজো করবেন, তার জন্য নির্দিষ্ট কিছু রীতি ও নিয়ম আছে। প্রতি বৃহস্পতিবার সকালে স্নান সেরে হলুদ পোশাক পরে কলাগাছের পুজো করা বিধেয়। তার পর কলাগাছের সামনে ঘিয়ের প্রদীপ জ্বালুন। এ বার কলাগাছকে ৯ বার প্রদক্ষিণ করুন। পাঠ করুন বৃহস্পতির বীজমন্ত্র। বাড়িতে কলাগাছ রাখার একাধিক গুণ আছে বলে মনে করা হয় বাস্তুশাস্ত্রে। বিশ্বাস, কলাগাছ বাড়িতে থাকলে গুরুদোষ থেকে মুক্তি লাভ করা যায়। বিবাহের পথে সব বাধা বিঘ্ন দূর হয়। সুখের হয় দাম্পত্য।
advertisement
advertisement
ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং গুরু বৃহস্পতির সঙ্গে কলাগাছ সম্পর্কযুক্ত বলে মনে করা হয়। তাই কলগাছের অযত্ন করলে তা সংসারের পক্ষে অকল্যাণকর ও অমঙ্গলজনক বলে মনে করা হয়। ভুল করেও যেন কলাগাছে নোংরা জল দেওয়া না হয়। শনিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার কখনও কলাগাছ কাটতে নেই। এ ছাড়া পূর্ণিমা ও অমাবস্যা তিথিতেও কলাগাছ কাটতে নেই।
advertisement
আরও পড়ুন : রাশি রাশি ‘X’ থেকে ‘Y’ খুঁজে বার করতে পারবেন কি? ১০ সেকেন্ডের এই চ্যালেঞ্জে হেরেছেন অধিকাংশ মানুষই!
বাস্তুশাস্ত্রের নিয়ম পালন করে বাড়িতে কলাগাছ রাখলে সংসারে সুখ, সমৃদ্ধি, শান্তি ও অর্থের প্রাচুর্য অবশ্যম্ভাবী। কিন্তু নিয়মের অন্যথা হলে পরিবারে বিপদ একেবারে অনিবার্য।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jun 01, 2023 12:22 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Vastu Tips for Banana Trees: বাড়িতে কলাগাছ আছে? মেনে চলুন এই বাস্তু টিপস, সংসারে উপচে পড়বে অর্থসুখ, সমৃদ্ধি ও শান্তি










