advertisement

April Fools Day: কেন আজ বোকা বানানো হয় জানেন?

Last Updated:

১ এপ্রিল মানেই কাছের মানুষদের বোকা বানানোর দিন৷

#লন্ডন: সকাল থেকে কতজনকে বোকা বানালেন আজ? ১ এপ্রিল মানেই কাছের মানুষদের বোকা বানানোর দিন৷ জানেন কি কেন এপ্রিল মাসের প্রথম দিনকে এপ্রিল ফুল'স ডে বা অল ফুল'স ডে বলা হয়?
প্রাচীন রীতি অনুযায়ী রোমান ও হিন্দুরা এপ্রিল মাসের ১ তারিখেই উদযাপন করতো নববর্ষ৷ ভারলান ইকুইনক্স দিনের (২০ বা ২১ মার্চ) তারিখ মাথায় রেখেই তৈরি হয়েছিল এই ক্যালেন্ডার৷ মধ্যযুগে ইউরোপের বহু দেশে মার্চ মাসের ২৫ তারিখ বছরের প্রথম দিন হিসেবে উদযাপন শুরু হয়৷
১৫৮২ সালে পোপ তৃতীয় গ্রেগরি জুলিয়ান ক্যালেন্ডারের বদলে সম্পূর্ণ নতুন ক্যালেন্ডার তৈরির নির্দেশ দেন৷ এই ক্যালেন্ডার অনুযায়ী নতুন বছর শুরুর দিন ১ জানুয়ারি৷ সেই বছরই ফরাসিরাও এই দিন থেকেই পালন শুরু করে নববর্ষ৷ তবে অনেকেই এইদিনকে বছরের প্রথম দিন হিসেবে পালন করতে অস্বীকার করে৷ পুরনো রীতি মেনে ১ এপ্রিলই তারা নববর্ষ পালন করতে থাকে৷ এদের নিয়ে মজা করতে শুরু করে বাকিরা৷ বিভিন্ন রকম কাজের মাধ্যমে বোকা বানানো শুরু হয় এদের৷ ধীরে ধীরে গোটা ইউরোপে ছড়িয়ে পড়ে এই মজার করার রীতি৷
advertisement
advertisement
যদিও এটাই এপ্রিল ফুল নিয়ে প্রচারিত একমাত্র গল্প নয়৷ ইতিহাসে প্রসিদ্ধ রয়েছে আরও বেশ কয়েকটি গল্প৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
April Fools Day: কেন আজ বোকা বানানো হয় জানেন?
Next Article
advertisement
Left Front Candidate List 2026: বামেদের প্রার্থী তালিকা তো দেখেছেন, কিন্তু আসল মাস্টারস্ট্রোক কী রয়েছে জানেন? আর একবার চোখ বোলালেই বুঝবেন সেই বড় প্ল্যান
বামেদের প্রার্থী তালিকা তো দেখেছেন, কিন্তু আসল মাস্টারস্ট্রোক কী রয়েছে জানেন?
VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement