advertisement

Adenovirus in Kolkata: কলকাতাতেই মৃত্যু ১১ শিশুর! কীভাবে ধরা পড়ে অ্যাডিনোভাইরাস, পরীক্ষার খরচ কত

Last Updated:

স্কুল, খেলার মাঠ, সুইমিংপুলে অন্য কোনও বাচ্চার হাঁচি-কাশি থেকে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ৷

প্রতীকী ছবি।
প্রতীকী ছবি।
কলকাতা: করোনার প্রকোপ থেকে মুক্তি পেয়ে স্বস্তির শ্বাস ফেলেছিলেন সাধারণ মানুষ৷ তার মধ্যেই শহরে হাজির নতুন আতঙ্ক অ্যাডিনোভাইরাস৷ গত দু মাসে এই ভাইরাসে আক্রান্ত হয়েই শুধুমাত্র কলকাতায় মৃত্যু হয়েছে ১১টি শিশুর৷
এর মধ্যে ফুলবাগানের বি সি রায় শিশু হাসপাতালে অ্যাডিনোভাইরাসে পাঁচটি শিশুর মৃত্যু হয়েছে৷ কলকাতা মেডিক্যাল কলেজে মৃত্যু হয়েছে তিনজনের৷ পার্ক সার্কাসের ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথেও মৃত্যু হয়েছে তিনটি শিশুর৷ এদের প্রায় সবারই বয়স ২ বছরের নীচে৷ অধিকাংশ ক্ষেত্রে আক্রান্ত শিশুরা শ্বাসযন্ত্রের সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিল৷
advertisement
উপসর্গ
advertisement
চিকিৎসকরা জানাচ্ছেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেই থাবা বসায় অ্যাডিনোভাইরাস৷ প্রাথমিক পর্যায়ে সাধারণ ফ্লু-এর মতোই জ্বর, হাঁচি, সর্দি-কাশি, চোখ জ্বালা, ডায়েরিয়া, শরীরে অক্সিজেনের মাত্রা কমে গিয়ে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে আক্রান্ত শিশুদের৷ কোনও কোনও ক্ষেত্রে উপসর্গ থাকছে ৩০ থেকে ৩৫ দিন পর্যন্ত৷ চরম পরিণতিতে ফুসফুসের সংক্রমণ এবং মৃত্যু পর্যন্ত হচ্ছে৷
advertisement
কাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি?
চিকিৎসকদের মতে, এক্সট্রিম এজ গ্রুপ অর্থাৎ ১ মাস থেকে ৩ বছর বয়সি শিশু এবং বয়স্কদের অ্যাডিনোভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবথেকে বেশি৷ কারণ তাদের শরীরে রোগে প্রতিরোধ ক্ষমতা কম থাকে৷
advertisement
কীভাবে ধরা পড়ে অ্যাডিনোভাইরাস সংক্রমণ?
একমাত্র ভাইরাল প্যানেল বা পিসিআর (Polymerase chain reaction) টেস্ট করলেই এই রোগের অস্তিত্ব জানতে পারা যায়৷ এই পরীক্ষার খরচ বেসরকারি জায়গায় ১০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে৷
সংক্রমণ থেকে বাঁচার উপায়
স্কুল, খেলার মাঠ, সুইমিংপুলে অন্য কোনও বাচ্চার হাঁচি-কাশি থেকে ছড়িয়ে পড়ছে এই সংক্রমণ৷ এই রোগের কোনো ওষুধ বা টিকা নেই৷ শুধুমাত্র সাপোর্টিভ চিকিৎসা হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Adenovirus in Kolkata: কলকাতাতেই মৃত্যু ১১ শিশুর! কীভাবে ধরা পড়ে অ্যাডিনোভাইরাস, পরীক্ষার খরচ কত
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে ! দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন
  • উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি চলবে !

  • দক্ষিণবঙ্গে উইকেন্ডে কেমন থাকবে আবহাওয়া?

  • রবিবার থেকে মঙ্গলবার ফের রাজ্যে বৃষ্টির স্পেল শুরু হবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement