advertisement

3 Ways Moderate Stress Could be Beneficial for You: অবাক করা কাণ্ড! মানসিক চাপ নাকি শরীরের জন্য ভাল! কিন্তু কীভাবে তা সম্ভব?

Last Updated:

3 Ways Moderate Stress Could be Beneficial for You: স্বাভাবিক স্ট্রেস লেভেলের কিছু সুবিধা রয়েছে। কী বলছে গবেষণা?

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
প্রতি মুহূর্তে আমাদের একটাই কথা মনে রাখতে হবে৷ মহামারি এখনও আছে৷ তার সঙ্গে পাল্লা দিয়ে আছে জলবায়ু সঙ্কট এবং প্রত্যেক মানুষের নিজস্ব কিছু চাপ৷ হতে পারে তা কাজের চাপ৷ ব্যক্তিগত বা পারিপার্শ্বিক সমস্যা৷ মানসিক অসুবিধাকে আমরা যতই অবহেলা করি না কেন এই ধরনের সমস্যার প্রভাব কিন্তু সুদূরপ্রসারী হতে পারে৷ উদ্বেগ, ক্লান্তি, উচ্চ রক্তচাপ, বিষণ্নতা এবং আরও অনেক কিছুর কারণ হতে পারে। তবে স্বাভাবিক স্ট্রেস লেভেলের কিছু সুবিধা রয়েছে। আসুন সেগুলি দেখে নেওয়া যাক৷
advertisement
এটি আপনাকে ঠাণ্ডা লাগা থেকে রক্ষা করে
স্ট্রেস একটি লড়াই-বা-ফাইট প্রতিক্রিয়া শুরু করতে পারে যা কোনও ব্যক্তিকে ঠান্ডা লাগা থেকে  রক্ষা করতে পারে৷ ২০০৪ সালে প্রকাশিত একটি সমীক্ষা অনুসারে, স্ট্রেস হরমোনের লো ডোজ সংক্রমণ থেকে রক্ষা করতে সাহায্য করে।
advertisement
advertisement
শিশুর বিকাশকে উন্নত করে
২০০৬ সালে জনস হপকিন্সের একটি গবেষণা ১৩৭ জন গর্ভবতী মহিলাকে পর্যবেক্ষণ করে। তাঁদের বিশ্লেষণে দেখা গিয়েছে যে গর্ভাবস্থায় মৃদু থেকে মাঝারি মানসিক চাপের সম্মুখীন হওয়া মহিলাদের সন্তানদের বৌদ্ধিক বিকাশ মানসিক চাপহীন মায়েদের তুলনায় বেশি। 
advertisement
মাঝারি মানসিক চাপ মানুষের মস্তিষ্কের নিউরনের মধ্যে সংযোগকে শক্তিশালী করতে পারে
এটি কখনওই বলা হচ্ছে না যে স্ট্রেস বা মানসিক চাপ শরীরের পক্ষে ভাল৷ তবে এটা বলা যেতে পারে লো স্ট্রেসের একটা ইতিবাচক দিক আছে৷ এটি স্মৃতিশক্তি এবং মনোযোগের সময়কে উন্নত করতে পারে এবং মানুষকে আরও উত্পাদনশীল হতে সাহায্য করে। বার্কলে বিশ্ববিদ্যালয়ের ২০১৩ সালের একটি গবেষণায় দেখা গিয়েছে যে, স্ট্রেস মস্তিষ্কে নতুন স্নায়ু কোষ তৈরি করে৷ তবে দীর্ঘস্থায়ী মানসিক চাপ কিন্তু একেবারেই ভিন্ন বিষয়৷ মানসিক চাপকে অবহেলা করা কোনও দিক থেকেই কাম্য নয়৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
3 Ways Moderate Stress Could be Beneficial for You: অবাক করা কাণ্ড! মানসিক চাপ নাকি শরীরের জন্য ভাল! কিন্তু কীভাবে তা সম্ভব?
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement