advertisement

এশিয়ান গেমস থেকে নাম তুলে নিলেন লিয়েন্ডার পেজ,তুলে দিলেন বিতর্কিত প্রশ্ন

Last Updated:
#জাকার্তা : সঠিক ডাবলস পার্টনার দেওয়া হয়নি এই অভিযোগ জানিয়ে এবারের এশিয়ান গেমস থেকে নাম তুলে নিলেন লিয়েন্ডার পেজ ৷ শনিবার থেকে জাকার্তা ও পালেমবাং-এ শুরু এবারের এশিয়ান গেমস তার আগে এই দুঃসংবাদ ৷
দ্বিবিজ শরণের সঙ্গে জুটি বেঁধে ডবলস খেলবেন রোহন বোপন্না ৷ এটাই দেশের সেরা ডাবলস জুটি বলে মনে করেছে  AITA ৷ আর তাই লিয়েন্ডার পেজের ডাবলস পার্টনার হিসেবে বরাদ্দ হয়েছিলেন সুমিত নাগল ৷ এতেই বেজায় না খুশ ১৮ টি গ্র্যান্ডস্ল্যামের মালিক ৷
৪৫ বছরের লিয়েন্ডারের ৮ টি পদক রয়েছে এশিয়ান গেমসে , তার মধ্যে ৫ টি সোনা ৷ এশিয়ান গেমসে তাঁকে পাওয়া যাবে বলে জানিয়েছিলেন লিয়েন্ডার ৷ কিন্তু পার্টনার খারাপ দেওয়ার অভিযোগে তিনি বিতর্কিত এই পদক্ষেপ নিয়েছেন ৷ পিটিআই-কে পাঠানো বিবৃতিতে লিয়েন্ডার জানিয়েছেন , ‘‘ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি জানাচ্ছি আমি সামনের এশিয়ান গেমসে খেলছি না ৷ ’’
advertisement
advertisement
তিনি আরও জানিয়েছেন , ‘‘ আমি অনেকবার আবেদন করেছি তারপরেও এশিয়ান গেমসে সেরা ডবলস দল দেওয়া হয়নি ৷ ’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এশিয়ান গেমস থেকে নাম তুলে নিলেন লিয়েন্ডার পেজ,তুলে দিলেন বিতর্কিত প্রশ্ন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement