advertisement

‘মোবাইলে আধার নম্বর দেব না, তাতে ফোন বন্ধ হয়ে গেলে হোক’, ফের মোদি সরকারকে তোপ মমতার

Last Updated:

‘মোবাইলে আধার নম্বর দেব না, তাতে ফোন বন্ধ হয়ে গেলে হোক’, ফের মোদি সরকারকে তোপ মমতার

 #কলকাতা: কেন্দ্র আধার কার্ডের ১২টি নম্বরকেই সর্বোচ্চ পরিচয় পত্রের মান্যতা দিতে চাইলেও নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ফোনের কানেকশন সবেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ কিন্তু মোবাইল ফোনের সঙ্গে আধার কার্ড সংযুক্তিকরনের কেন্দ্রীয় সিদ্ধান্ত একেবারেই একমত নন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ দলের বর্ধিত সভার মঞ্চ থেকে আরও একবার মোদি সরকারের আধার নীতি নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
এদিন নজরুল মঞ্চে নেত্রী মোবাইল ফোনেও আধার কার্ড সংযুক্তিকরণের কেন্দ্রীয় সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘মানুষের সব অধিকার কেড়ে নেওয়া হচ্ছে ৷ মোবাইলে আধার কার্ড নম্বর আমরা দেব না ৷ তাতে মোবাইল বন্ধ হলে হয়ে যাক ৷ মানুষের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ মানব না ৷’
সরকারি জনকল্যাণকর প্রকল্পে আধার বাধ্যতামূলক করার কেন্দ্রীয় সিদ্ধান্তের প্রথম থেকেই সমালোচনা করে আসছেন তৃণমূল নেত্রী ৷ আধার কার্ডে দেশের প্রত্যেকটি ব্যক্তির বায়োমেট্রিক তথ্য নথিভুক্ত রয়েছে ৷ এর আগেও সেই তথ্য বেহাত হয়ে যাওয়ার আশঙ্কা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
advertisement
advertisement
শুধু আধার নিয়েই নয়, একাধিক বিষয়ে এদিন মোদি সরকারের বিরুদ্ধে তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘মোবাইলে আধার নম্বর দেব না, তাতে ফোন বন্ধ হয়ে গেলে হোক’, ফের মোদি সরকারকে তোপ মমতার
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement