Kolkata News: বন্ধ ঘরের মধ্যে মহিলার সঙ্গে এ কী কাণ্ড! সাতসকালেই আঁতকে উঠল নিউটাউন
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kolkata News: স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে মহিলার বাড়ি ২৪ পরগনার কামারগাতী এলাকায়।
#কলকাতা: নিউ টাউন নতুন পুকুর এলাকায় একটি বন্ধ ঘর থেকে মহিলার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাস্থলে টেকনো সিটি থানার পুলিশ। মৃতের নাম অঞ্জলি মণ্ডল(৩০)।
স্থানীয় সূত্রে খবর, ওই বাড়িতে মহিলার বাড়ি ২৪ পরগনার কামারগাতী এলাকায়। কর্মসূত্রে নতুন পুকুর এলাকায় প্রায় দু'বছর ধরে ভাড়া থাকছিল সঙ্গে গোকুল সর্দার নামে আরও একটি ছেলেও থাকত বলে পরিবার সূত্রে খবর। শনিবার সকালেই বাড়ির মালিক ও মহিলার সঙ্গে থাকা গোকুল পরিবারের অন্য সস্যদের ডেকে দেখায় গলায় ফাঁস দেওয়া অবস্থায় রয়েছে অঞ্জলি মণ্ডল।
advertisement
এরপরই টেকনোসিটি থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে মৃত দেহ উদ্ধার করে ময়নতদন্তের পাঠিয়েছে। পরিবারের অভিযোগ, অঞ্জলি মণ্ডলের সঙ্গে থাকত গোকুল সরদার নামে ওই ছেলেটিই তাকে মেরে ফেলেছে। পরিবারের তরফ থেকে অভিযোগও জানানো হয়েছে টেকনো সিটি থানায়। মৃত্যুর আসল কারণ জানতে তদন্তে টেকনো সিটি থানার পুলিশ। অভিযুক্ত গোকুল সরদার এর খোঁজ চালাচ্ছে পুলিশ।
advertisement
Location :
First Published :
May 06, 2022 10:40 AM IST










