'এপস্টিন বের করব নাকি? সব রেখে দিয়েছি, ভোটের সময় খুলব!' ধর্মতলা থেকে হুঁশিয়ারি মমতার
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
এসআইআরের প্রতিবাদে মেট্রো ধরনা মঞ্চে অবস্থানে রয়েছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে শোরগোল রাজ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৬০ লক্ষ নাম বাদের ইস্যুতে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই মঞ্চ থেকেই ফের একবার বিজেপিকে নিশানা করলেন তিনি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু থেকে শুরু করে সব নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী।
কলকাতা: এসআইআরের প্রতিবাদে মেট্রো ধরনা মঞ্চে অবস্থানে রয়েছেন তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বিধানসভা ভোটের আগে এসআইআর ইস্যুতে শোরগোল রাজ্যে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর ৬০ লক্ষ নাম বাদের ইস্যুতে শুক্রবার থেকে ধর্মতলায় ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সেই মঞ্চ থেকেই ফের একবার বিজেপিকে নিশানা করলেন তিনি। রান্নার গ্যাসের দাম বৃদ্ধির ইস্যু থেকে শুরু করে সব নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী।
কেন্দ্রকে নিশানা করে মমতার প্রশ্ন, “রাষ্ট্রপতি শাসনের পরিকল্পনা করে গেলেন নাকি? রাজ্যপাল অবধি বদলে দিলেন। তামিলনাড়ু থেকে রাজ্যপাল পাঠাচ্ছেন।”
advertisement
advertisement
এরপরেই তিনি বলেন, বাংলাকে জয় করা অত সহজ নয়। এই প্রসঙ্গে তৃণমূলনেত্রীর মত, “যতই করো হামলা, আবার জিতবে বাংলা। বাংলার ভোটের পরে টার্গেট দিল্লি। সারা দেশ ঘুরব। বাংলা নিয়ে জ্বলছ, অপেক্ষা করো জবাব পাবে।
এরপরেই কেন্দ্রকে উদ্দেশ করে বোমা ফাটান তিনি। তুলে আনেন এপস্টিন ফাইলের কথা। এই প্রসঙ্গে তিনি বলেন, “এপস্টিন বার করব? করব নাকি বের! রেখে দিয়েছি। ভোটের সময় খুলব। জেনে রেখো বাংলা মরে যায়নি।”
advertisement
প্রসঙ্গত, বিকৃত যৌনঅপরাধমূলক কাণ্ডে মূল আলোচ্য বিষয় হয়ে উঠেছে এপস্টিন ফাইলস। ব্যবসায়ী জেফ্রি এপস্টিনের বিলাসবহুল দ্বীপে বিভিন্ন যৌনঅপরাধমূলক সংগঠিত হত বলে জানা যায়। ওই দ্বীপের সঙ্গে নাম জড়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং-এরও। অভিযোগ ওঠে এই এপস্টিন ফাইলে নাম রয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরও। এবার সেই বিষয়েই হুঁশিয়ারি দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
Mar 07, 2026 8:26 PM IST









