advertisement

জামাকাপড় খুলে মারব, তৃণমূল নেতাকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের

Last Updated:

ফের প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এ বার তাঁর নিশানায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয়ও জানিয়েছেন, এই বক্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে তিনি এফআইআর করবেন৷

#কলকাতা: 'একজন বিজেপি নেতা, কর্মীর গায়ে হাত পড়লে বাংলায় আগুন জ্বলবে৷ গাড়ি থেকে নামিয়ে মারব৷ কাপড়জামা খুলে দেব৷' ফের প্রকাশ্যে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ এ বার তাঁর নিশানায় খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক৷ জ্যোতিপ্রিয়ও জানিয়েছেন, এই বক্তব্যের জন্য দিলীপের বিরুদ্ধে তিনি এফআইআর করবেন৷
বিজেপি রাজ্য সভাপতি মাঝেমধ্যেই এই ধরনের বিতর্কিত মন্তব্য করেন৷ আগেও এরকম মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছেন৷ লোকসভা ভোট যত এগিয়ে আসছে, রাজনীতির ময়দান ততই উত্তপ্ত হয়ে উঠছে৷ যার সাম্প্রতিকতম নিদর্শন হল জ্যোতিপ্রিয় মল্লিককে নিয়ে বিজেপি রাজ্য সভাপতির বক্তব্য৷
ঠিক কী বলেছেন দিলীপ?
advertisement
খাদ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে বিজেপি রাজ্যসভাপতি বলেন, 'যদি কোনও বিজেপি নেতা, কর্মীর গায়ে হাত পড়ে, তাহলে নদিয়া, ২৪ পরগনা নয়, সারা বাংলায় আগুন জ্বলবে৷ জ্যোতিপ্রিয় কত বড় মন্ত্রী হয়েছে৷ ওর গাড়ি রাস্তায় আগে আটকাবো৷ জল খেতে দেব না৷ জ্যোতিপ্রিয়র মন্ত্রীত্ব করা ঘুচিয়ে দেব। রাস্তায় জামাকাপড় খুলে দেব৷'
advertisement
দিলীপের প্রতিক্রিয়ায় জ্যোতিপ্রিয় বলেন, 'দিলীপ তো একটা অশিক্ষিত মানুষ৷ ওঁদের দলের অনেকে বলেন, ওঁদের থেকে দূরে থাকতে৷ ক্ষমতা থাকলে আমায় মেরে দেখাক৷ কিন্তু উনি দেখে নিন, ওনার জামাকাপড় খুলে কেউ না মারে এবার৷ সেই দায়িত্ব আমি নিতে পারছি না৷ দিলীপের দু পা চলার ক্ষমতা নেই, পিছনে সিআরপিএফ নিয়ে ঘোরে৷ আমি যদি বলি ওঁর জামাকাপড় খুলতে, মুরলীধর স্ট্রিট থেকে বেরিয়ে সিআর অ্যাভিনিউ পর্যন্ত গেলেই জামাকাপড় খুলে নেবে৷ যদিও আমি তা বলব না৷'
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
জামাকাপড় খুলে মারব, তৃণমূল নেতাকে নিয়ে ফের বিতর্কিত মন্তব্য দিলীপের
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement