advertisement

West Bengal Bus Fare: বাস ভাড়া নিয়ে বড় আপডেট! আদালত এ বার দিল বিশাল বড় এক নির্দেশ

Last Updated:

West Bengal Bus Fare: আগামী সপ্তাতেই এই মামলা দায়ের করা হতে পারে বলে মনে করা হচ্ছে, মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই৷

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
কলকাতা: বাসের বাড়তি ভাড়া নিয়ে এ বার আদালতে ফের হতে চলেছে মামলা৷ কোভিড কালে বাসের ভাড়া অনেকটাই বেড়েছিল৷ সেই ভাড়া আর কমানো হয়নি৷ আদালতের নির্দেশ সত্ত্বেও বাসের ভাড়া কমায়নি রাজ্য সরকার৷ এ বার তাই নিয়েই আদালতে জনস্বার্থ মামলা দায়ের করা হল৷
উদাহরণ স্বরূপ বলা চলে, বাসে উঠলেই কোভিডের সময় থেকে দিতে হয় ১০ টাকা৷ সেটা এর আগে কম ছিল৷ সেই সময় বাসের তরফ থেকে দোহাই দেওয়া হয়েছিল, কোভিডের কারণে এই অতিরিক্ত বাস ভাড়া চাওয়া হচ্ছে, পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও বাস ভাড়া স্বাভাবিক স্তরে চলে আসবে৷ কিন্তু আদতে তা হয়নি, কোভিডের কাল কেটে গেলেও সেই আগের বাস ভাড়াই দিতে হচ্ছে৷ সেই নিয়েই আদালতে জনস্বার্থ মামলা হয়৷ সেই মামলার প্রেক্ষিতে পূর্ববর্তী ভাড়া কার্যকর করার নির্দেশ দেয় আদালত৷
advertisement
advertisement
কিন্তু সেই নির্দেশ কার্যকর করা হয়নি বলেই অভিযোগ৷ আদালতের নির্দেশ কার্যকর করেননি পরিবহণ সচিব, সেই মর্মে অভিযোগ করে মামলা করার অনুমতি চাওয়া হয়৷ সেই ভিত্তিতেই এ বার মামলা করার অনুমতি দিল আদালত৷ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলার অনুমতি দেওয়া হয়েছে৷ আগামী সপ্তাতেই এই মামলা দায়ের করা হতে পারে বলে মনে করা হচ্ছে, মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহেই৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Bus Fare: বাস ভাড়া নিয়ে বড় আপডেট! আদালত এ বার দিল বিশাল বড় এক নির্দেশ
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement