শোভনের সঙ্গে কেন বৈশাখীও বিজেপিতে? সামনে এল আসল কারণ
Last Updated:
শোভনের বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও নাম লেখালেন পদ্ম শিবিরে। পদ্মশিবিরে সামিল হওয়ার কারণ নিজেই জানালেন বৈশাখী ৷
#কলকাতা: সামনের বছর কলকাতা পুরসভার ভোট। তার আগে, তৃণমূল থেকে বিজেপিতে যোগ দিলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। যোগ দিলেন জুটিতে। শোভনের বন্ধু বৈশাখী বন্দ্যোপাধ্যায়ও নাম লেখালেন পদ্ম শিবিরে। শোভনের বান্ধবীর বিজেপিতে যোগদান নিয়ে চলল নানা জল্পনা ৷ পদ্মশিবিরে সামিল হওয়ার কারণ নিজেই জানালেন বৈশাখী ৷
বৈশাখীর রাজনীতিতে আসার আসল কারণ সেই ‘বন্ধুত্ব’ ৷ বিজেপিতে সরকারিভাবে যোগদানের পর বৈশাখী জানালেন, ‘শোভনের পাশে থাকতেই বিজেপিতে ৷ আগেও শোভনের পাশে ছিলাম ৷ ভবিষ্যতেও শোভনের পাশে থাকব ৷ দলের রং না দেখেই শোভনের পাশে থাকব৷ তৃণমূলের সঙ্গে কোনও যোগাযোগ ছিল না ৷’
রাজনৈতিক না হোক, সম্পর্কের ভবিষ্যৎটা সেদিনই স্পষ্ট হয়েছিল। শোভন চট্টোপাধ্যায় তখন শাসকদলের দাপুটে নেতা। কলকাতার মেয়র। তারপর নানা উত্থান-পতন, ঝড়ঝাপটাতেও টলেনি শোভন-বৈশাখী সম্পর্ক। বেহালার বাড়ি ছেড়ে শোভনের গোলপার্কে উঠে আসা, বান্ধবীকে পদ পাইয়ে দিতে প্রভাব খাটানো - একসঙ্গে ঘোরাঘুরি -- সবটাই খুল্লমখুল্লা। স্ত্রীর বিরুদ্ধে ডিভোর্সের মামলায় আদালতে হাজিরার সময়ও শোভনের পাশে বৈশালী। রঙ মিলিয়ে দুজনের পোষাক। মনে আর সম্পর্কে রঙমিলান্তি। বিজেপি যোগ দেওয়ার সময়ও একই ছবি।
advertisement
Location :
First Published :
Aug 14, 2019 7:03 PM IST










