advertisement

‘বৈশাখীর মাধ্যমেই দিলীপের সঙ্গে যোগাযোগ’, বিজেপিতে যোগদান নিয়ে অকপট শোভন

Last Updated:

ফের বৈশাখীকে বিপদের বন্ধু বলে সম্বোধন শোভন চট্টোপাধ্যায়ের

#কলকাতা: কিভাবে তৃণমূল থেকে বিজেপিতে নিজেই জানালেন শোভন চট্টোপাধ্যায় ৷ তৃণমূলে থেকে শেষ আট মাসে অসহ্য হয়ে উঠেছিল জীবন ৷ হাত বাড়িয়ে দেন ‘বিপদের বন্ধু’ বৈশাখী ৷ তাঁর মাধ্যমেই দিলীপ ঘোষের সঙ্গে যোগাযোগ শোভনের ৷ আন্তরিকতার আহবান এড়াতে পারেননি শোভন চট্টোপাধ্যায় ৷
তৃণমূলে তিনি ছিলেন হেভিওয়েট। কলকাতার মেয়র। রাজ্যের তিন গুরুত্বপূর্ণ দফতরের মন্ত্রী। দক্ষিণ ২৪ পরগনার জেলা সভাপতি। এ হেন শোভন চট্টোপাধ্যায় যোগ দিলেন বিজেপিতে। সঙ্গে বন্ধু বৈশাখী ৷ অবশেষে মিলল জবাব ৷ কিভাবে এবং কেন বিজেপিতে কানন ৷
দিল্লিতে বিজেপিতে যোগদানের পর মঙ্গলবার রাজ্যে ছিল শোভন-বৈশাখীর সংবর্ধনা ৷ সেই সভায় এসে শোভন বলেন, ‘তৃণমূল ছাড়তে বাধ্য হয়েছিলাম ৷ যন্ত্রণাদায়ক পরিস্থিতিতে ছিলাম ৷ বামেদের চেয়েও ভয়ঙ্কর তৃণমূল ৷ বৈশাখী আমার বিপদের বন্ধু ৷ বৈশাখীর মাধ্যমে দিলীপদার সঙ্গে যোগাযোগ ৷ বিজেপিতে যোগ দিতে বলেন দিলীপ ঘোষ ৷’
advertisement
advertisement
তৃণমূলের জন্মলগ্ন থেকেই শোভন মমতার পাশে ৷ রাজনীতির শুরু অবশ্য কংগ্রেসে৷ ১৯৮৫ সালে মাত্রা একুশ বছর বয়সে কলকাতা পুরসভার কাউন্সিলর হন শোভন ৷ ২০০০ সালে সুব্রত মুখোপাধ্যায় যখন কলকাতা মেয়র তখন শোভনকে দায়িত্ব দেওয়া হয় জল সরবরাহ দফতরের ৷ সেই থেকে শোভন হয়ে ওঠেন ‘জল শোভন’৷ ২০১০ সালে শোভনকে কলকাতা পুরসভার মেয়র করেন মমতা ৷ ২০১৫ সালে আবার ৷ ২০১৬ সালে বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে ভোটে জেতেন শোভন ৷ মমতা তাঁকে তিনটি দফতরের দায়িত্ব দেন - দমকল, আবাসন ও পরিবেশ ৷ এর পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল জেলা সভাপতির দায়িত্বও শোভনকেই দেন মমতা ৷ তৃণমূলে এত দায়িত্ব ছেড়ে বিজেপিতে নাম লেখালেন শোভন চট্টোপাধ্যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বৈশাখীর মাধ্যমেই দিলীপের সঙ্গে যোগাযোগ’, বিজেপিতে যোগদান নিয়ে অকপট শোভন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement