advertisement

Suvendu Adhikari || এবার কি বিজেপির নতুন রাজ্য সভাপতি শুভেন্দু? জল্পনার মধ্যে মুখ খুললেন বিরোধী দলনেতা স্বয়ং

Last Updated:

Suvendu Adhikari || রবিবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন, স্বাগত জানাব আমরা। দল যাকে মনে করবে, তিনিই আমাদের নেতা। যিনিই এই পদে বসবেন, তাঁকে সঠিক কারণেই বসাবেন কেন্দ্রীয় নেতৃত্ব।''

কী বললেন শুভেন্দু?
কী বললেন শুভেন্দু?
#কলকাতা: সুকান্ত মজুমদারের পরিবর্তে বিজেপির রাজ্য সভাপতি পদে আসতে চলেছেন শুভেন্দু অধিকারী? এই জল্পনায় জল ঢাললেন খোদ বিরোধী দলনেতাই। তাঁর দাবি, "এটি অপপ্রচার। এর কোনও ভিত্তি নেই। সাজানো খবর।"
বিরোধী দলনেতার পদ থেকে এবার বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি পদ? গত কয়েকদিন ধরে শুভেন্দু অধিকারীকে নিয়ে জোর জল্পনা চলছিল। খবর চাউড় হয় যে, ডিসেম্বর মাসের মধ্যেই এই ঘোষণা করতে পারেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সেক্ষেত্রে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার পদ থেকে ইস্তফা দেবেন। তাঁর জায়গায় নতুন বিরোধী দলনেতা করা হবে মনোজ টিগ্গাকে। সুকান্ত মজুমদারকে কেন্দ্রীয় সম্পাদক বা সংসদীয় দলের কোনও পদ দেওয়া হতে পারে।
advertisement
advertisement
রবিবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ''শুভেন্দু অধিকারী যদি রাজ্য সভাপতি হন, স্বাগত জানাব আমরা। দল যাকে মনে করবে, তিনিই আমাদের নেতা। যিনিই এই পদে বসবেন, তাঁকে সঠিক কারণেই বসাবেন কেন্দ্রীয় নেতৃত্ব।'' যদিও বিজেপির নতুন রাজ্য সভাপতি নিয়ে যে জল্পনা তৈরি হয়, যাদবপুরে কালীপুজোর উদ্বোধনে এসে সেই জল্পনায় জল ঢাললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Suvendu Adhikari || এবার কি বিজেপির নতুন রাজ্য সভাপতি শুভেন্দু? জল্পনার মধ্যে মুখ খুললেন বিরোধী দলনেতা স্বয়ং
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement