advertisement

West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস

Last Updated:

উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে।

Rapid Read
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি
সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি
বিশ্বজিৎ সাহা, কলকাতা: উত্তরবঙ্গে সপ্তাহান্তে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গে উপকূল সংলগ্ন এলাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। আগামী মঙ্গলবার, ২৮ অক্টোবর দক্ষিণে বাড়তে পারে বৃষ্টি। আজ, বৃহস্পতিবার ভাইফোঁটার দিনে ঝলমলে থাকবে আকাশ। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু’এক জায়গায়। সব জেলাতেই ঝলমলে থাকবে আকাশ।
আজ, বৃহস্পতিবার ভাইফোঁটাতে ঝলমলে আকাশ। আগামী দু’দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সকালে সামান্য কুয়াশা আর ধোঁয়াশা হতে পারে দু-এক জায়গায়। মূলত পার্বত্য এবং উপকূল সংলগ্ন জেলাতে এই সম্ভাবনা বেশি। বাকি সব জেলাতেই ঝলমলে আকাশ থাকবে।
advertisement
advertisement
উইকেন্ডে হাওয়া বদল। বাংলায় বৃষ্টির সম্ভাবনা। শুক্রবার ২৪ অক্টোবর থেকে হাওয়া বদল। উপকূলের জেলাতে বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে শুক্রবার। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ৷
দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টির সম্ভাবনা। শনিবার , রবিবার এবং সোমবার বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস সব জেলাতেই। থাকবে বজ্রপাতের আশঙ্কাও। দখিনা বাতাস ও পশ্চিমী হাওয়ার সংস্পর্শে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গেও উইকেন্ডে বৃষ্টির পূর্বাভাস। সোমবার বৃষ্টি হবে উত্তরবঙ্গের আট জেলাতেই।
advertisement
মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস সঙ্গে বজ্রপাতের আশঙ্কা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলাতে। তার আগে শুক্রবার থেকেই হাওয়া বদল। শুক্রবারেও বৃষ্টির পূর্বাভাস শুধুমাত্র পার্বত্য দুই জেলাতে। দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং রবিবার এই তিন জেলার সঙ্গে মালদহতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা। সোমবার সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি উত্তরবঙ্গে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Weather Update: সপ্তাহান্তে উত্তরে বৃষ্টি, দক্ষিণে ছিটেফোঁটা বর্ষণের পূর্বাভাস
Next Article
advertisement
Dhurandhar 2 Review: রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; ‘ধুরন্ধর’-এর পরের প্রত্যাশা কি পূরণ করতে পারল ‘ধুরন্ধর ২’?
রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয়, আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা; কেমন হল ‘ধুরন্ধর ২’?
  • রণবীর সিংয়ের দুর্ধর্ষ অভিনয় ও আদিত্য ধরের অসাধারণ উপস্থাপনা

  • অ্যাকশন-গল্পের টানটান মুহূর্ত থাকলেও, কিছু সাবপ্লট, এডিটিং দুর্বল

  • ‘ধুরন্ধর ২’ উপভোগ্য তবে, প্রথম ছবির তুলনায় প্রভাব কিছুটা ফিকে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement