advertisement

সেপ্টেম্বরে কি পূর্ণ লকডাউন করা যাবে? কেন্দ্রের ব্যাখ্যা চাইল রাজ্য

Last Updated:

রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সূত্রে দাবি করা হয়েছে, পূর্ণ লকডাউন করে পশ্চিমবঙ্গে করোনা নিয়ন্ত্রণে সুফল মিলেছে বলে কেন্দ্রকে বোঝানো হবে৷

#কলকাতা: কন্টেইনমেন্ট জোনের বাইরে পূর্ণ লকডাউন জারি করতে গেলে কেন্দ্রের সঙ্গে আলোচনা করতে হবে রাজ্যগুলিকে৷ আনলক ফোরের জন্য কেন্দ্রীয় সরকার যে গাইডলাইন দিয়েছে, তাতে এমনই নির্দেশ দেওয়া হয়েছে৷ ফলে সেপ্টেম্বর মাসে রাজ্যে তিন দিন পূর্ণ লকডাউন করা যাবে কি না, তা জানতে চেয়ে কেন্দ্রকে চিঠি দিল পশ্চিমবঙ্গ সরকার৷ 'দ্য টাইমস অফ ইন্ডিয়া'য় প্রকাশিত একটি রিপোর্টে এমনই দাবি করা হয়েছে৷
সোমবারের পর আগামী মাসের ৭, ১১ এবং ১২ সেপ্টেম্বর রাজ্যে পূর্ণ লকডাউন ঘোষণা করা হয়েছে৷ সোমবারের লকডাউন নিয়ে সমস্যা না হলেও সেপ্টেম্বর মাসের লকডাউন আনলক ৪ পর্বের মধ্যে পড়ছে৷
গত বুধবার ক্যাবিনেট বৈঠকের পর সেপ্টেম্বর মাসে তিন দিন পূর্ণ লকডাউন ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ২০ সেপ্টেম্বরের আগে রাজ্যের পরিস্থিতি দেখে সিদ্ধান্ত নেওয়া হবে গোটা মাসই সাপ্তাহিক লকডাউন চলবে কি না৷
advertisement
advertisement
সংক্রমণের শেকল ভাঙতে অন্যান্য বেশ কয়েকটি রাজ্যের মতো পশ্চিমবঙ্গেও কিছুদিন অন্তর পূর্ণ লকডাউনের প্রয়োজনীয়তা রয়েছে বলে রাজ্য সরকারকে পরামর্শ দিয়েছিল কোভিড অ্যাডভাইজরি কমিটি৷ মুখ্যমন্ত্রী আরও জানিয়েছিলেন, রাজ্য সরকার ৩ এবং ৪ সেপ্টেম্বরও রাজ্য পূর্ণ লকডাউনের কথা ভেবেছিল কিন্তু যেহেতু ওই ১ থেকে ৬ সেপ্টেম্বরের মধ্যে JEE(Main) পরীক্ষা ঘোষণা করা হয়েছে, তাই ওই দিনগুলিতে লকডাউন রাখা হয়নি৷
advertisement
রাজ্য সরকারের শীর্ষ আধিকারিকদের সূত্রে দাবি করা হয়েছে, পূর্ণ লকডাউন করে পশ্চিমবঙ্গে করোনা নিয়ন্ত্রণে সুফল মিলেছে বলে কেন্দ্রকে বোঝানো হবে৷ গত ১ থেকে ৩০ অগাস্টের মধ্যে রাজ্যে নতুন করে ৮৭,০০৮টি নতুন সংক্রমণের খবর পাওয়া গিয়েছে৷ কিন্তু ওই সময়ের মধ্যে মাত্র ৫০২৬ জন সক্রিয় রোগীর সংখ্যা বেড়েছে৷ রাজ্যে সুস্থতার হারও বেড়ে ৮১.৯ শতাংশ হয়েছে, যা জাতীয় গড়ের থেকে বেশ কিছুটা বেশি৷ অগাস্ট মাসে রাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর হারও ২ শতাংশের নীচে নেমে এসেছে৷ গত ১ অগাস্ট যা ছিল ২.২ শতাংশ৷
advertisement
এর পাশাপাশি আন্তঃরাজ্য এবং রাজ্যের মধ্যে মানুষের যাতায়াত বা পণ্য পরিবহণের ক্ষেত্রে কোনওরকম বিধিনিষেধ থাকবে না বলে কেন্দ্র যে নির্দেশিকা দিয়েছে, তা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা চেয়েছে রাজ্য প্রশাসন৷ কারণ পশ্চিমবঙ্গ সরকার এখনও পর্যন্ত শুধুমাত্র স্পেশ্যাল ট্রেন চলাচলের অনুমতি দিয়েছে৷ বিমান পরিবহণের ক্ষেত্রেও করোনার বেশি প্রকোপ রয়েছে এমন ৬টি শহর থেকে সপ্তাহে তিন দিন বিমান আসার অনুমতি দেওয়া হয়েছে৷
advertisement
আনলক ৪-এর নির্দেশিকায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, সেপ্টেম্বর মাসের ২১ তারিখ থেকে সামাজিক, শিক্ষা সংক্রান্ত, ক্রীড়া বিষয়ক, বিনোদন মূলক, ধর্মীয় এবং রাজনৈতিক অনুষ্ঠান এবং জমায়েতে ১০০ জন জড়ো হতে পারবে৷ এই নির্দেশিকারও ব্যাখ্যা চাওয়া হয়েছে কেন্দ্রের থেকে৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
সেপ্টেম্বরে কি পূর্ণ লকডাউন করা যাবে? কেন্দ্রের ব্যাখ্যা চাইল রাজ্য
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement