advertisement

West Bengal Election Results 2021: ভোট শতাংশের নিরিখেও বড় লাফ তৃণমূলের, ছাপিয়ে যেতে পারে ২০১৬-কেও

Last Updated:

প্রথম কয়েক রাউন্ড ভোট গণনার পর যা ফলাফল (Bengal Results 2021) তাতে তৃণমূলের ভোট প্রাপ্তির হারও বাড়তে চলেছে৷

ত্রিপুরার নন্দীগ্রামে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
ত্রিপুরার নন্দীগ্রামে পা রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায়?
#কলকাতা: ২০১৬ সালেও একক ভাবে লড়াই করে ২১১টি আসনে জিতেছিল তৃণমূল৷ এবারেও শেষ পর্যন্ত শাসক দলের আসন সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে, তা জানতে আরও কয়েক ঘণ্টা অপেক্ষা করতে হবে৷ তবে এ বিষয় নিশ্চিত, ২০১১ এবং ২০১৬-র তুলনায় ভোট প্রাপ্তির হার এক াক্কায় অনেকটাই বাড়িয়ে নিতে চলেছে তৃণমূল৷ যা মমতা বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই স্বস্তি দেবে৷
নির্বাচন কমিশনের তরফে সর্বশেষ যে পরিসংখ্যান পাওয়া গিয়েছে, তাতে প্রায় ৪৮.৪৮ শতাংশ ভোট পেয়েছে তৃণমূল৷ আর বিজেপি-র প্রাপ্ত ভোটের হার ৩৭ শতাংশের কিছু বেশি৷
পরিসংখ্যান বলছে, ২০১১ সালে তৃণমূল পেয়েছিল ভোট প্রাপ্তির হার ছিল ৩৯ শতাংশের কাছাকাছি৷ ২০১৬ সালে তা বেড়ে হয়েছিল প্রায় ৪৫ শতাংশ৷ এবার সেই সাফল্যকেও ছাপিয়ে যেকে পারে শাসক দল৷ অথচ, রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এবার পরীক্ষাটা অনেক কঠিন ছিল তৃণমূলের সামনে৷
advertisement
advertisement
২০১৯ সালের লোকসভা নির্বাচনে জোর ধাক্কা খেলেও তৃণমূলের প্রাপ্ত ভোটের হার ছিল ৪৩ শতাংশের উপরে৷ বিজেপি পেয়েছিল ৪০.৬৪ শতাংশ ভোট৷
আমফান দুর্নীতি, সিন্ডিকেট, কাটমানি, আইনশৃঙ্খলার অবনতি, সংখ্যালঘু তোষণ- তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগে সরব হয়েছিলেন বিজেপি নেতারা৷ কিন্তু বাস্তবে দেখা গেল, নির্বাচনে এর কোনওটারই সেভাবে প্রভাব পড়েনি৷ উল্টে জঙ্গলমহল, উত্তরবঙ্গের জেলা গুলিতেও পায়ের তলার মাটি অনেকটাই ফিরে পেয়েছে শাসক দল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
West Bengal Election Results 2021: ভোট শতাংশের নিরিখেও বড় লাফ তৃণমূলের, ছাপিয়ে যেতে পারে ২০১৬-কেও
Next Article
advertisement
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
‘এটাই হয়তো আমার শেষ ছবি...’ ‘ICU’-র শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল, ছবি মুক্তি পাবে শীঘ্রই
  • ‘এটাই হয়তো আমার শেষ ছবি...’

  • ‘ICU’ ছবির শ্যুটিং ফ্লোরেই পরিচালককে জানিয়েছিলেন রাহুল

  • আইসিইউ মুক্তি পাবে শীঘ্রই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement