advertisement

Babul Supriyo: 'মানুষের এই রায়কে সম্মান জানাতে পারব না', হারের রাগে পোস্ট করেও মুছলেন বাবুল

Last Updated:

টালিগঞ্জে হারের হতাশা থেকে এ দিন ফেসবুকে এমন বিতর্কিত পোস্ট করেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)৷

'মেসেজের বহরে অবাক'
Photo : File Photo
'মেসেজের বহরে অবাক' Photo : File Photo
টালিগঞ্জের বিজেপি প্রার্থী রাখঢাক না করেই লিখেছেন, বিপুল ব্যবধানে তৃণমূল জেতায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি অভিনন্দন জানাবেন না৷ এমন কি, মানুষের এই রায়কেও তিনি সম্মান দিতে পারছেন না পরিষ্কার করে দিয়েছেন বাবুল৷ তাঁর মতে, রাজ্যবাসী ঐতিহাসিক ভুল করল৷ পরে অবশ্য এই পোস্ট ডিলিট করে দেন বাবুল৷
advertisement
ফেসবুকে ক্ষুব্ধ এবং হতাশ বাবুল লিখেছেন, 'বাংলায় জয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি অভিনন্দন জানাতে পারব না৷ মানুষের এই রায়কে সম্মান করি, এমন কথাও বলার ইচ্ছে নেই৷ কিন্তু আমি সত্যিই মনে করি বাংলার মানুষ ঐতিহাসিক ভুল করেছে৷ বিজেপি-কে সুযোগ না দিয়ে ফের দুর্নীতিগ্রস্ত, অপদার্থ এবং অসৎ একটা সরকার এবং একজন নিষ্ঠুর মহিলাকে ফের ক্ষমতায় ফেরালেন তাঁরা৷ একজন আইন মেনে চলা নাগরিক হিসেবে গণতান্ত্রিক দেশে মানুষের সিদ্ধান্ত মেনে চলব৷ এর থেকে বেশি কিছু নয়৷'
advertisement
advertisement
টালিগঞ্জে এবার অরূপ- বাবুলের লড়াইয়ের দিকে তাকিয়ে ছিল গোটা রাজ্য৷ কিন্তু কেন্দ্রীয় মন্ত্রী এবং আসানসোলের সাংসদ যে এ ভাবে একপেশে ভাবে হারবেন, তা হয়তো ভাবতে পারেননি অনেকেই৷ বাবুল নিজেও এমনটা দুঃস্বপ্নেও কল্পনা করেননি৷ চূড়ান্ত হতাশার বহিঃপ্রকাশ থেকেই হয়তো এমন পোস্ট করে ফেলেছিলেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Babul Supriyo: 'মানুষের এই রায়কে সম্মান জানাতে পারব না', হারের রাগে পোস্ট করেও মুছলেন বাবুল
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement