advertisement

তৈরি হয়ে যান, আগামী ৪৮ ঘণ্টায় ফের কালবৈশাখীর সম্ভাবনা !

Last Updated:

আগামী ৪৮ ঘণ্টায় ফের কালবৈশাখীর সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।

#কলকাতা:  রাজ্যে প্রাক বর্ষার বৃষ্টি। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস উত্তর ও দক্ষিণ বঙ্গে। আগামী ৪৮ ঘণ্টায় ফের কালবৈশাখীর সম্ভাবনা। রবিবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। রবি-সোমবার ঝড়ো হাওয়া বইবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷
শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গে ফের ঝড়ের সম্ভাবনা। ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে বইতে পারে দমকা হওয়া। কালবৈশাখীরও সম্ভাবনা তৈরি হতে পারে। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং উত্তর ২৪ পরগনায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহারে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা। রবিবার থেকে উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে ঝড়-বৃষ্টির সম্ভাবনা।কলকাতায় মূলত মেঘলা আকাশ দফায় দফায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। ঝড়-বৃষ্টির প্রভাবে এক ধাক্কায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ৫ ডিগ্রি নেমে গিয়েছে ।
advertisement
advertisement
প্রবল দখিনা বাতাসে ভর করে প্রচুর জলীয়বাষ্প ডুকছে বঙ্গোপসাগর থেকে।পূর্ব-পশ্চিম অক্ষরেখা রয়েছে উত্তর প্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত বিস্তৃত।এই পূর্ব-পশ্চিম অক্ষরেখা বিহার বাংলা ও অসমের উপর দিয়ে গিয়েছে। এর টানেও প্রচুর জলীয়বাষ্প ঢুকছে। প্রবল বৃষ্টিপাত উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলি তে আগামী ৪৮ ঘণ্টায় অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরা প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। শনিবার থেকে শুরু হবে দক্ষিণের কর্ণাটক, কেরালাতেও ভারী বৃষ্টি।
advertisement
হরিয়ানা, দিল্লি, রাজস্থান, উত্তরপ্রদেশের একাংশ ও বিদর্ভ এলাকায় চলছে তাপপ্রবাহ। বৃহস্পতিবারই উত্তর-পশ্চিম ভারতে ঢুকছে পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে ২৪ ঘণ্টা পর থেকে পঞ্জাব-সহ উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলি উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশে সর্বোচ্চ ঝড়-বৃষ্টির সম্ভাবনা আবহাওয়ার বদল। যদিও বিদর্ভেও তাপপ্রবাহ চলবে ৪৮ ঘণ্টা ৷  তারপর বৃষ্টি শুরু হবে।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
তৈরি হয়ে যান, আগামী ৪৮ ঘণ্টায় ফের কালবৈশাখীর সম্ভাবনা !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement