advertisement

আগামী ৩ দিন শিলা বৃষ্টির সম্ভাবনা

Last Updated:

গরমের শুকনো হল্কায় হাঁসফাঁস অবস্থা। বৃষ্টির অপেক্ষাতেই দিন গুনছে বঙ্গবাসী ৷

#কলকাতা: গরমের শুকনো হল্কায় হাঁসফাঁস অবস্থা। বৃষ্টির অপেক্ষাতেই দিন গুনছে বঙ্গবাসী ৷ শহরবাসীর জন্য এবার স্বস্তির বার্তা নিয়ে এল আবহাওয়া দফতর ৷ বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের ৪ জেলা - নদিয়া,মুর্শিদাবাদ,বীরভূম,উত্তর ২৪ পরগনা ৷ কলকাতায় হালকা বৃষ্টির সম্ভাবনা ৷
অন্যদিকে, আগামী তিন দিন উত্তরবঙ্গে  ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ৷  শিলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস ৷
আবাহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে ওড়িশায় তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত ৷ পাশাপাশি আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তরপ্রদেশে ৷ তার জেরেই জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে ৷ জোড়া ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের নদিয়া,মুর্শিদাবাদ,বীরভূম,উত্তর ২৪ পরগনা বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে ৷ মহানগর কলকাতাতেও হাল্কা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহবিদরা ৷
advertisement
advertisement
তবে এখনও বৃষ্টির দেখা না মিললেও চলতি বছরে পর্যাপ্ত বৃষ্টিরই ভবিষ্যতবাণী করেছে দিল্লির মৌসম ভবন৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আগামী ৩ দিন শিলা বৃষ্টির সম্ভাবনা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement