advertisement

আজ মরশুমের শীতলতম দিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি

Last Updated:

উত্তুরে হাওয়ার দাপুটে পারফরম্যান্সে জাঁকিয়ে শীত শহরে ৷ আরও নামল তাপমাত্রা ৷ আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি ৷

#কলকাতা: উত্তুরে হাওয়ার দাপুটে পারফরম্যান্সে জাঁকিয়ে শীত শহরে ৷ আরও নামল তাপমাত্রা ৷ আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি ৷ স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম ৷ আজই হল মরশুমের শীতলতম দিন ৷
পরিষ্কার আকাশ, ঢুকছে উত্তুরে হাওয়া ৷ তার জেরেই জাঁকিয়ে শীতের আশায় আলিপুর আবহাওয়া দফতর ৷
শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তুরে হাওয়ার ঝোড়ো ব্যাটিংয়ে উত্তরবঙ্গেও জমিয়ে বসেছে শীত ৷ দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি ৷ শ্রীনিকেতনে পারদ নামল ৯.৯ ডিগ্রিতে ৷
advertisement
যদিও আবহাওয়াবিদরা বলছেন, সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির নীচে নেমে গেলে তবেই শীত বলে ঘোষণা করা হয় ৷ কিন্তু এ তত্ত্বের কচকচি আয়েসপ্রিয় শহরবাসী বুঝতে নারাজ ৷ শীতের আমেজ থেকে বাঁচতে লেপ, কম্বলের ওমে রাতের ঘুমকে আশ্রয় নিতে হলেই বাঙালি বলে শীত এসে গিয়েছে ৷
advertisement
আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েকদিনে উত্তুরে হাওয়ার দাপট বাড়বে ৷ ফলে চলতি সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে তাপমাত্রা আরও কমার সম্ভাবনা রয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
আজ মরশুমের শীতলতম দিন, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১২.৭ ডিগ্রি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement