advertisement

পাড়ায় পাড়ায় ভালো বামপন্থী ও কংগ্রেসি আমাদের সঙ্গে কাজ করতে চাইলে সঙ্গে নিন, বার্তা মমতার

Last Updated:

রবিবার শহিদ দিবসের সমাবেশে দলীয় কর্মীদের মমতার বার্তা, 'পাড়ায় পাড়ায় ভালো বাম বা কংগ্রেস কর্মী কেউ আমাদের সঙ্গে কাজ করতে চাইলে সঙ্গে নেবেন৷ কেউ ভুল বুঝলে তাঁদের বোঝান৷ ভালো বামপন্থী ও কংগ্রেসি থাকলে ডাকুন৷'

#কলকাতা: তৃণমূল কংগ্রেসকে সমর্থন করতে হবে না৷ বিজেপি-র বিরুদ্ধে লড়াই করুন কংগ্রেস ও বামেরা৷ একুশে মঞ্চের সভা থেকে কংগ্রেস ও বামেদের এই বার্তাই দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর কথায়, 'বাম ও কংগ্রেস, আমাদের তোমার সমর্থন দরকার নেই৷ তোমরা যে ডালে বসে আছো, সেটা কেটো না৷'
রবিবার শহিদ দিবসের সমাবেশে দলীয় কর্মীদের মমতার বার্তা, 'পাড়ায় পাড়ায় ভালো বাম বা কংগ্রেস কর্মী কেউ আমাদের সঙ্গে কাজ করতে চাইলে সঙ্গে নেবেন৷ কেউ ভুল বুঝলে তাঁদের বোঝান৷ ভালো বামপন্থী ও কংগ্রেসি থাকলে ডাকুন৷'
একই সঙ্গে ৯ অগাস্ট 'বিজেপি বাংলা ছাড়ো' আন্দোলনের ডাকও দিলেন তৃণমূলনেত্রী৷ ওই দিন জনসংযোগ যাত্রা করবে তৃণমূল৷ মমতার কথায়, 'আমিও আবার জেলায় জেলায় যাব৷ আগামী তিন মাস জেলায় জেলায় ঘুরবো৷'
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
পাড়ায় পাড়ায় ভালো বামপন্থী ও কংগ্রেসি আমাদের সঙ্গে কাজ করতে চাইলে সঙ্গে নিন, বার্তা মমতার
Next Article
advertisement
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
ভোটের আবহে জমজমাট বড়বাজার ! চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত, দেখে নিন কলকাতার পতাকা বাজার
  • ভোটের আবহে জমজমাট বড়বাজার !

  • চারিদিকে ঘাসফুল-পদ্ম-কাস্তেহাতুড়ি ও হাত

  • দেখে নিন কলকাতার পতাকা বাজার

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement