advertisement

রথযাত্রার নামে হিংসা ছড়াতে দেব না, ওটা ফাইভ স্টার রথ: মমতা

Last Updated:
#কলকাতা: গণতন্ত্র চরম সংকটে। সংবিধানের কন্ঠরোধ করা হচ্ছে । তাই নতুন স্বাধীনতার লড়াইয়ে ব্রিগেডের মঞ্চে একজোট ভারত ৷ উত্তর-পূর্ব থেকে দক্ষিণ ভারত ৷ কাশ্মীর থেকে বাংলা ৷ লক্ষ্য ২০১৯-র লোকসভা ভোট ৷ একের বিরুদ্ধে এক লড়াইয়ের ঐকমত্যের সূচনা ৷ কলকাতা থেকে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকারকে সিংহাচ্যূত করার অঙ্গীকার ৷
কলকাতার ব্রিগেডের মঞ্চে অংশ নিয়েছে ২৩-২৪টি দলের রাজনৈতিক দলের নেতারা ৷ সেই মঞ্চ থেকেই বাংলায় রথযাত্রা নিয়ে বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি বলেন, ‘‘বাংলায় রথযাত্রা করতে দেব না বিজেপিকে। যে কোনও মূল্যে রুখে দেব দাঙ্গার চক্রান্ত। রথযাত্রার নামে হিংসা ছড়াতে দেব না ৷  ওটা ফাইভ স্টার রথ ৷’’
advertisement
ব্রিগেডের মঞ্চ থেকেই নাম না করে মোদি-শাহ জুটিকে আক্রমণ করলেন মমতা ৷ তাঁর দাবি, ‘‘৭০ বছরে পাকিস্তান যা করতে পারেনি গত চার বছরে তাই করেছে বিজেপি সরকার। ধর্ম-জাতির বিভেদরেখায় টুকরো টুকরো করেছে দেশকে।’’
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
রথযাত্রার নামে হিংসা ছড়াতে দেব না, ওটা ফাইভ স্টার রথ: মমতা
Next Article
advertisement
Bhuvneshwar Kumar: ২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
২০০ উইকেট ! আইপিএলে নয়া নজির ভুবনেশ্বর কুমারের, প্রথম পেসার হিসেবে উইকেটের ‘ডবল সেঞ্চুরি’
  • ২০০ উইকেট ভুবনেশ্বর কুমারের

  • আইপিএলের প্রথম পেসার হিসাবে ২০০ উইকেট নিলেন ভুবনেশ্বর

  • এই নজির আর কোনও ফাস্ট বোলারের নেই

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement