advertisement

প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ফলাফল জানতে ক্লিক করুন এখানে

Last Updated:
#কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার শেষ ৷ প্রকাশিত চলতি বছরের উচ্চমাধ্যমিকের রেজাল্ট। পরীক্ষার্থীদের উৎকন্ঠা শেষে সকাল ১০টায় উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস ৷
সংসদের ইতিহাসে এই প্রথম, মেধাতালিকার প্রথম দশে ১৩৭ জন স্থান পেয়েছেন ৷ চলতি বছরে মোট পাশের হার ৮৬.২৯ ৷ ছেলেদের পাশের হার  ৮৭.৪৪ ৷ মেয়েদের পাশের হার  ৮৫.৩০ ৷ পূর্ব মেদিনীপুর, কলকাতা, পশ্চিম মেদিনীপুর , কালিম্পং-য়ে পাশের হার ৯০ শতাংশের বেশি ৷ প্রথম বিভাগে পাশ করেছেন ২ লক্ষ ১৫৫ জন ৷ ৯০ শতাংশের বেশি পেয়েছেন ৭ হাজার ৮১৮ জন ৷
advertisement
৯৯.৬ শতাংশ নম্বর পেয়ে বিজ্ঞান বিভাগ থেকে যুগ্ম ভাবে প্রথম শোভন মণ্ডল ও রাজর্ষি বর্মন ৷ দুজনের প্রাপ্ত নম্বর ৪৯৮ ৷ রাজর্ষি জেনকিন্স স্কুল কোচবিহারের ছাত্র  আর শোভন বীরভূম জেলা স্কুলের ছাত্র ৷
advertisement
দ্বিতীয় স্থানে মোট ৬ জন ছাত্রছাত্রী ৷ ৯৯.২ শতাংশ নম্বর পেয়ে দ্বিতীয় সংযুক্তা বসু , ঋতম নাথ, অনাতপ মিত্র, স্বর্ণদীপ সাহা, মহম্মদ মাসুম আখতার ও তরুণ মাইকাপ ৷ প্রাপ্ত নম্বর ৪৯৬ ৷ মেয়েদের প্রথম সংযুক্তা বসু বিধাননগর গভর্মেন্ট হাইস্কুলের ছাত্রী  ৷
advertisement
< /iframe>
দ্বিতীয় সংযুক্তা বসু (৪৯৬), ৯৯.২%
সংযুক্তা বিধাননগর গভঃ হাইস্কুলের ছাত্রী
দ্বিতীয় তন্ময় মেইকাপ (৪৯৬), ৯৯.২%
বাজকুল বলাইচাঁদ স্কুলের ছাত্র তন্ময়
দ্বিতীয় মহম্মদ মাসুম আখতার (৪৯৬), ৯৯.২%
সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ছাত্র মাসুম
দ্বিতীয় ঋতম নাথ (৪৯৬), ৯৯.২%
কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ছাত্র ঋতম
দ্বিতীয় অনাতপ মিত্র (৪৯৬), ৯৯.২%
অনাতপ কোচবিহার জেনকিন্সের ছাত্র
advertisement
দ্বিতীয় স্বর্ণদীপ সাহা (৪৯৬), ৯৯.২%
দিনহাটা হাইস্কুলের ছাত্র স্বর্ণদীপ সাহা
৯৮.৮ শতাংশ নম্বর পেয়ে তৃতীয় নবগ্রাম হুগলির বর্ণালী ঘোষ. সু্প্রিয় শীল, সুপ্রিয় ঘোষ ৷
তৃতীয় বর্ণালী ঘোষ (৪৯৪), ৯৮.৮%
নবগ্রাম হীরালাল পাল বিদ্যালয়ের ছাত্রী বর্ণালী
তৃতীয় সুপ্রিয় চক্রবর্তী (৪৯৪), ৯৮.৮%
বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র সুপ্রিয় চক্রবর্তী
তৃতীয় সুপ্রিয় শীল (৪৯৪), ৯৮.৮%
advertisement
সুপ্রিয় শীল মাহেশ শ্রীরামকৃষ্ণ আশ্রমের ছাত্র
তৃতীয় মৃণ্ময় মণ্ডল (৪৯৪), ৯৮.৮%
মৃণ্ময় গোবরডাঙা খানতুরা হাইস্কুলের ছাত্র
কলাবিভাগে প্রথম ও মেধাতালিকায় চতুর্থ রাকেশ দে ৷ সাঁইথিয়া টাউন স্কুলের ছাত্র রাকেশের প্রাপ্ত নম্বর ৪৯২ ৷
চতুর্থ স্থানে রয়েছে মোট ৬ জন পড়ুয়া ৷
চতুর্থ মহাকাশ রক্ষিত (৪৯২), ৯৮.৪%
মহাকাশ বাঁকুড়া জেলা স্কুলের ছাত্র
advertisement
চতুর্থ ঐতিহ্য সাহা (৪৯২), ৯৮.৪%
কোচবিহার েজনকিন্স স্কুলের ছাত্র ঐতিহ্য
চতুর্থ রাকেশ দে (৪৯২), ৯৮.৪%
রাকেশ সাঁইথিয়া টাউন স্কুলের ছাত্র
চতুর্থ শ্রমণ জানা (৪৯২), ৯৮.৪%
শ্রমণ শ্রী অরবিন্দ বিদ্যামন্দিরের ছাত্র
চতুর্থ শ্রেয়সী সরকার (৪৯২), ৯৮.৪%
শ্রেয়সী সরকার টাকি গার্লসের ছাত্রী
চতুর্থ কমল দাস (৪৯২), ৯৮.৪%
কমল হুগলি ত্রিবেণী থার্মাল স্কুলের ছাত্র
advertisement
বাণিজ্য বিভাগে প্রথম ও মেধাতালিকায় দশম কোমল
পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি ৷ উচ্চমাধ্যমিক পরীক্ষা শেষ হয় ১৩ মার্চ ৷ পরীক্ষা শেষের ৭৪ দিনের মধ্যে ফলপ্রকাশ ৷
সকাল এগারোটার পর বিভিন্ন ওয়েব সাইট ও এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন পরীক্ষার্থীরা ৷ উচ্চমাধ্যমিকের ফল জানতে ক্লিক করুন আমাদের ওয়েবসাইটে ৷ আজই ১১ টা থেকে স্কুলগুলিতে শুরু হবে পরীক্ষার্থীদের মার্কশিট বিতরণ ৷
আমাদের ওয়েবসাইটে উচ্চমাধ্যমিকের ফল জানতে, News18 Bangla.Com-এ ঢুকলেই দেখতে পাবেন একটি উইন্ডো৷ যেখানে লিখতে হবে আপনার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর ৷ তারপর চেক রেজাল্ট বোতামে ক্লিক করলেই জেনে যাবেন উচ্চমাধ্যমিকের ফলাফল৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
প্রকাশিত উচ্চমাধ্যমিকের রেজাল্ট, ফলাফল জানতে ক্লিক করুন এখানে
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement