advertisement

WB Corona Update: করোনা সংক্রমনের হার অনেকটাই কম, কিন্তু মৃত্যু না কমায় উদ্বেগে চিকিৎসকরা

Last Updated:

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#কলকাতা: রাজ্যে মাঝে বেশ কয়েকদিন টানা করোনা  আক্রান্তের সংখ্যা অনেকটাই কম ছিল (WB Corona Update)। গতকাল করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই কমে হয়েছিল ৪৬৫ জন, সেটা আজ কিছুটা বেড়ে হয়েছে ৫০৭ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা গতকাল ছিল ৯,  আজও সেই সংখ্যা অপরিবর্তিত রয়েছে (WB Corona Update)। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় ৯ জনের মৃত্যু হয়েছে।
আজ, মঙ্গলবার নতুন করে করোনায় আক্রান্ত হওয়ার চেয়ে করোনা থেকে  সুস্থ হওয়ার সংখ্যা বেশি। আজ করোনা থেকে সুস্থ হয়েছেন ৫১২ জন (WB Corona Update)। বর্তমানে রাজ্যের সক্রিয় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮ হাজারের নীচে নেমে ৭ হাজার ৫৭৬ জন। কিন্তু তবুও উদ্বেগ থেকেই যাচ্ছে! রাজ্যে গত ২৪ ঘণ্টায় মাত্র ৩৫ হাজার ২০১ জনের করোনা পরীক্ষা হয়েছে, যার মধ্যে ৫০৭ জন করোনা পজিটিভ। যার ফলে রাজ্যে করোনা পজিটিভিটি রেট গতকালের ২.১১ % এর থেকে অনেকটাই কমে আজ ১.৪৪% হয়েছে (WB Corona Update)।
advertisement
রাজ্যে চিকিৎসক মহলের একাংশের অভিযোগ,  রাজ্যে করোনা পরীক্ষা কম হচ্ছে ফলে কম আক্রান্তের সংখ্যা সামনে আসছে যা অত্যন্ত চিন্তার বিষয়। রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটা কমলেও কলকাতার রেকর্ডকে অন্য কোন জেলা টপকাতে পারছে না। কলকাতায় প্রতিদিনই বেশি থাকছে করোনা আক্রান্তের সংখ্যা।  রাজ্যে যেখানে গত ২৪ ঘণ্টায়  মাত্র ৫০৭ জন করোনা আক্রান্ত হয়েছেন,সেখানে শুধু কলকাতাতেই এদিন ১৩৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২ জনের।
advertisement
advertisement
অন্যদিকে, উত্তর ২৪ পরগনায় গতকালের তুলনা আক্রান্তের সংখ্যা বেশ কিছুটা বেড়ে ১২১ জন, করোনায় মৃত্যু হয়েছে ৪ জনের। হাওড়া জেলায় মঙ্গলবার আক্রান্ত ৪১ জন। পিছিয়ে নেই দক্ষিণ ২৪ পরগনা জেলাও । সেখানে করোনা আক্রান্ত ৪১ জন,মৃত্যু হয়েছে ১ জনের। অন্যদিকে হুগলি জেলাতেও গতকালের থেকে সামান্য বেড়ে করোনা আক্রান্ত ৩৩ জন, মৃত্যু হয়েছে ১ জনের। নদীয়া জেলায় আজ আবার আগের দিনের থেকে বেশ কিছুটা কমে করোনা আক্রান্ত হন ১৩ জন। পশ্চিম মেদিনীপুর জেলায় করোনা আক্রান্ত সংখ্যা বেড়েছে, আজ আক্রান্ত ১৮ জন। গোটা দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতা,হুগলি,উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা বাদ দিয়ে আর কোনও জেলায় মঙ্গলবার করোনা আক্রান্ত হয়ে  মৃত্যুর ঘটনা ঘটেনি।
advertisement
দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলির করোনা পরিস্থিতি আজ অনেকটাই উন্নত হয়েছে। দু'দিন আগেই উত্তরবঙ্গের জেলাগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় অনেকটা বাড়লেও গতকাল থেকেই তা  নিয়ন্ত্রণে ছিল,আজ আরও খানিকটা কমে যাওয়ায়  স্বস্তি উত্তরবঙ্গ জুড়ে। আজ উত্তরবঙ্গের মধ্যে জলপাইগুড়ি জেলায় সর্বাধিক করোনা আক্রান্ত,সেখানে আজ ১৫ জন করোনা আক্রান্ত হয়েছে। এরপরই দক্ষিণ দিনাজপুর জেলায় আজ ১৩ জন করোনা আক্রান্ত, মৃত্যু হয়েছে ১জনের।   দার্জিলিং জেলায় ১২ জন করোনা আক্রান্ত হয়েছে। এরপর কোচবিহার জেলায় ১১ জন আজ করোনা আক্রান্ত হয়েছে।
advertisement
আজ রাজ্যের মধ্যে সবথেকে কম করোনা আক্রান্ত হয়েছে দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম,পুরুলিয়া,মুর্শিদাবাদ জেলা এবং উত্তরবঙ্গের কালিম্পং জেলায়। এই চারটি জেলাতেই আজ মাত্র একজন করে করোনা আক্রান্ত হয়েছে। উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং মালদহ জেলায় আজ মাত্র ২ জন করে করোনা আক্রান্ত হয়েছেন।
Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷  News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
WB Corona Update: করোনা সংক্রমনের হার অনেকটাই কম, কিন্তু মৃত্যু না কমায় উদ্বেগে চিকিৎসকরা
Next Article
advertisement
West Bengal Weather Update: শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়, নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?
  • শীতের আমেজ সকাল এবং সন্ধ্যায়

  • নতুন করে কনকনে ঠান্ডা আর কি পড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement