advertisement

মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ডায়মন্ডহারবার, চলল গুলি

Last Updated:

পঞ্চায়েত ভোটের আগেই যুদ্ধের আবহ ৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় নির্বিচারে বোমা-গুলি চলছে ৷ সেই অশান্তির আঁচ থেকে বাদ পড়ল না ডায়মন্ডহারবারের কাছে উস্তির বাহিরপোতা গ্রামও ৷

#ডায়মন্ডহারবার: পঞ্চায়েত ভোটের আগেই যুদ্ধের আবহ ৷ মনোনয়নপত্র জমা দেওয়াকে কেন্দ্র করে জেলায় জেলায় নির্বিচারে বোমা-গুলি চলছে ৷ সেই অশান্তির আঁচ থেকে বাদ পড়ল না ডায়মন্ডহারবারের কাছে উস্তির বাহিরপোতা গ্রামও ৷ গুলির আঘাতে গুরুতর আহত হলেন বিজেপি কর্মী দিবাকর মণ্ডল ৷ গুরুতর আহত অবস্থায় তাকে বানেশ্বরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷ অভিযোগের তির তৃণমূলের দিকেই ৷ যদিও তৃণমূল এই দাবি অস্বীকার করেছে ৷
অশান্তি যে ছড়াতে পারে, তার একটা পূর্বাভাস ছিলই ৷ বৃহস্পতিবার ভোররাত থেকেই মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে ব্লক অফিস দখল করে রাখে একদল দুষ্কৃতি ৷ এই সমস্ত দুষ্কৃতি তৃণমূল আশ্রিত, এমনটাই দাবি বিরোধীদের ৷ বিজেপি কর্মীরা ব্লক অফিস ঢুকতেই বিজেপি কর্মীদের উপর চড়াও হয় দুষ্কৃতিরা ৷ শূন্যে গুলি ছোঁড়ে দুষ্কৃতিরা ৷ দু’পক্ষেই শুরু হয় তুমুল গুলির লড়াই ৷ আচমকা দুষ্কৃতিদের ছোঁড়া গুলি এসে লাগে দিবাকর মণ্ডলের হাতে ৷ গুলি লাগার পরই মাটিতে লুটিয়ে পড়েন তিনি ৷ এরপরই ঘটনাস্থল থেকে পালিয়ে যায় দুষ্কৃতিরা ৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র ডায়মন্ডহারবার, চলল গুলি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement